
গাজীপুরের শ্রীপুরে ঘনবসতিপূর্ণ গ্রামের ভেতর বসানো হয়েছে সিসা গলানোর অবৈধ কারখানা। সেখানে পরিত্যক্ত ব্যাটারির অংশগুলো মাটির বড় বড় চুলায় পুড়িয়ে তরল সিসা সংগ্রহ করে জমাট বাঁধানো হয়। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলা এই কর্মযজ্ঞে নির্গত হয় বিপুল পরিমাণে বিষাক্ত ধোঁয়া; যার প্রভাবে আশপাশের বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছে। বিবর্ণ হয়ে যাচ্ছে সবুজ গাছপালা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীপুরের বরমী ইউনিয়নের লাকচতল গ্রামে আলমগীর জাহাঙ্গীর নামের এক ব্যক্তির কয়েক বিঘা জমি ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছে সিসা গলানোর কারখানা ‘সততা ব্যাটারি হাউস’। কয়েক মাস ধরে এটি চলছে। এখানে মাটি খনন করে বানানো কয়েকটি বড় বড় চুলায় লোহার কড়াইয়ের মধ্যে গলানো হয় সিসা। পরে সেগুলো স্তূপ করে রাখা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সিসা গালানোর সময় বাতাসে ভেসে আসে ঝাঁজালো গন্ধ। বিষাক্ত রাসায়নিক মিশ্রিত এই বাতাসে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে এলাকার মানুষ। বিশেষ করে অ্যাজমাসহ শ্বাসকষ্টের রোগীরা দুর্ভোগে আছে। আশপাশের বসতবাড়ির শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে এলাকায় গবাদিপশুর খাদ্যে সমস্যা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন বলেন, এই গ্যাস (বাতাস) খুবই ক্ষতিকারক। নাকে-চোখে লাগে। গ্যাসে গরু, ছাগল, হাঁস-মুরগির অনেক ক্ষতি হচ্ছে। মানুষের অনেক ক্ষতি হচ্ছে।
আরেক বাসিন্দা জান্নাতুল রুমা বলেন, ‘আমার শ্বাসকষ্ট। শীত এলে সাধারণত কষ্ট বাড়ে। তবে ইদানীং পাশের সিসা কারখানায় সিসা গলানোর কারণে রাত হলেই শ্বাসকষ্ট অনেক বেড়ে যায়। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই মেলে না। কাশিতে দম বন্ধ হয়ে আসে, চোখ জ্বালাপোড়া করে। কোনো ওষুধ কাজ করে না।’
মাদ্রাসাছাত্র রাকিবুল হাসান বলে, ‘আমাদের এখানে সিসা পোড়ানো হয়। আশপাশে অনেক ক্ষতি হচ্ছে। এর গন্ধে মানুষ থাকতে পারছে না।’ একই কথা বলে স্কুলছাত্র মাহিবুল হাসান নীরব। সে জানায়, সিসা পোড়ানোর গন্ধে রাতে অনেকের শ্বাস নিতে কষ্ট হয়।
এ নিয়ে কথা হয় কারখানাটির ব্যবস্থাপক মো. রুহুল আমিনের সঙ্গে। তিনি জানান, কারখানার মালিক বগুড়ার আশিক মাহমুদ নামের একজন। তিনি মাঝেমধ্যে কারখানায় আসেন। এখানে মোট ১৫ শ্রমিক কাজ করেন। সবাই বগুড়া থেকে এসেছেন।
রুহুল আমিন বলেন, ‘আমরা আর তেমন কিছু জানি না। আমরা লেবার, সারা দিন কাজ করি। মাস শেষে বেতন নিই। আইন মেনে না অমান্য করে এটি স্থাপন করা হয়েছে, তা মালিক ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে জানতে জায়গার মালিক আলমগীর জাহাঙ্গীরের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে কারখানার কর্মীরা মালিকের ফোন নম্বর দিতে রাজি হননি।
যোগাযোগ করা হলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে আমি অবগত হয়েছি। এই সপ্তাহে পরিবেশ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।’

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
৭ মিনিট আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
৯ মিনিট আগে
গাজীপুরে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অবৈধ পাঁচটি বাজার। মহাসড়কের ফুটপাত ও লেন জবরদখল করে এগুলো গড়ে তোলা হয়েছে। এতে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। তবে অবৈধ এসব বাজার উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষে দেওয়া হচ্ছে ইজারা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলের ট্যাংকারে অবৈধভাবে মজুত করা প্রায় ২০ লাখ টাকার জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির...
১ ঘণ্টা আগে