
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
সকল লেখা

ত্রাণ পেল চরাঞ্চলে পানিবন্দী ১০০ পরিবার
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে পানিবন্দী ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে সরকারিভাবে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

বাঘায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পরিদর্শনে এমপি
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমার আগুনে আসবাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌরসভা বাজারের বড়াল নদের পূর্বপাশে ব্রিজসংলগ্ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত
রাজশাহীর বাঘায় মাইক্রোবাস-বাইসাইকেলের সংঘর্ষে চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলাম ওরফে মিনহাজ (১০) মারা গেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বানেশ্বর-ঈশ্বরদী সড়কের মীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঘায় আন্তনগর ট্রেন থামানো দাবিতে মানববন্ধন
রাজশাহীর বাঘা উপজেলা আড়ানী রেল স্টেশনে আন্তনগর তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থামানো দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আড়ানী রেল স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে এলাকার সর্বস্তরের জন সাধারণ।

বাঘায় ইউএনওর বদলি স্থগিত করে ৬ মসের জন্য পুনর্বহাল দাবি
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পুনর্বহাল দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাঘায় অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত
রাজশাহীর বাঘায় অটোভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পলাশীফতেপুর চরে এই ঘটনা ঘটেছে।

বাঘায় আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেপ্তার
রাজশাহীর বাঘায় দোকান পোড়ানো, হামলা-মারধরসহ একাধিক অভিযোগে করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জাহিদ হাসানকে ও গতকাল রোববার রাতে সোহাগ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বাঘার এতিম-অসহায়দের বাবা সমেস ডাক্তার আর নেই
রাজশাহীর বাঘার সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতনের পরিচালক শামসুদ্দিন সমেস ডাক্তার আর নেই। আজ শনিবার (১২ অক্টোবর) দুপুর দেড়টায় নিজ বাড়ি উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর গ্রামে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

বন্যার পানি নামতেই পদ্মাপাড়ে ভাঙন, গৃহহীন অর্ধশতাধিক পরিবার
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে বন্যার্তদের ভোগান্তির রেশ কাটতে না কাটতেই আবারও পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভাঙনে আতঙ্কে রয়েছেন নদীর তীরবর্তী মানুষেরা। পানি বিপৎসীমা অতিক্রম না করলেও উপজেলার চৌমাদিয়া ও আতারপাড়া এলাকায় প্রায় তিন কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আ. লীগের ৫৫ নেতা-কর্মীর নামে মামলা
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আওয়ামী লীগের ৫৫ নেতা-কর্মীর নামে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

রাজশাহীর বাঘায় দুই মামলায় শেখ হাসিনাসহ আসামি ৩৪৫
রাজশাহীর বাঘায় ১৬৫ জনের নাম উল্লেখ করে থানায় দুটি মামলা হয়েছে। এগুলোতে আরও ১২০-১৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা দুটির একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে।

ভারতে পাচারকালে বাঘায় ২ মণ ইলিশ জব্দ
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর সমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারকালে ২ মণ ইলিশ ও ইঞ্জিনচালিত একটি ভ্যান জব্দ করেছে আলাইপুর ক্যাম্পের বিজিবি টহলদল। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরপুর সীমান্ত এলাকার নদীর পাড় থেকে এসব জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আমের সুরক্ষায় ছোট হিমাগার
রাজশাহীর বাঘায় আমের সুরক্ষায় মিনি কোল্ডস্টোরেজ বা ছোট হিমাগার স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় বড় আমচাষি শফিকুল ইসলামের জমিতে হিমাগারটি বসানো হয়েছে। এর ধারণক্ষমতা ১০ টন।

আ.লীগ নেতা বাবুল হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

বাবুলের জানাজায় তোপের মুখে রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি
অনীল কুমার সরকার বলেন, ‘পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ আমাকে কিছু বুঝে ওঠার আগে জানাজার মাঠ থেকে চলে যেতে বলে। তবে বিষয়টি দুঃখজনক। সেখান থেকে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি।’
