
প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
সকল লেখা

পনেরো দিনে ২০ বাড়িতে চুরি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত ১৫ দিনে লাগামহীন চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে চুরি হওয়া মালামালসহ বাছির মিয়া (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বাছির মিয়া ওই গ্রামের বাসিন্দা।

১৫ দিনে দাসপাড়া গ্রামের ২০ বাড়িতে চুরি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার সকালে চুরির মালসহ বাছির মিয়া (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মাধবপুরে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আন্দিউরা ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩০) ও বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে

স্কুলে যেতে পারেনি মাধবপুরের সাড়ে ৪ হাজার খুদে শিক্ষার্থী
সরকারি নির্দেশনা থাকার কারণে হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৪ হাজার খুদে শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারেনি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ রোববার তাদের স্কুলে আসার কথা ছিল। কিন্তু তারা প্রাক-প্রাথমিক শ্রেণি শিক্ষার্থী হওয়ায় বিদ্যালয়ে আসতে দেওয়া হয়নি।

মাধবপুরে গাছ লাগানো নিয়ে সংঘর্ষে আহত ৫
হবিগঞ্জের মাধবপুরে বাড়ি সীমানায় গাছ লাগানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার গঙ্গানগর গ্রামের রাকিব মিয়া (২০), এনাম মিয়া (৫০), ফারুক মিয়া (৪৫), টিপু মিয়া (২৭) ও আদম আলী (৪৩)।

মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একজন আজ শুক্রবার ভোর ৬টায় ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় মারা যায়, অপরজন গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপারা সড়কের নোয়াটি নামক স্থানে মারা যায়

পুলিশ কনস্টেবল ও ছাত্রলীগ নেতার গাঁজার ব্যবসা, গ্রেপ্তার
সোমবার রাতে তাঁরা ধর্মঘরের ভারত সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজা নিয়ে মাধবপুর আসছিলেন। এ সময় মাধবপুর থানার মনতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রতন লাল দেব মনতলা বাজারে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা কালে তাঁরাও আটক হন।

পুলিশের পরিচয়ে ছিনতাই ৩ জন ভুয়া ডিবি পুলিশ আটক
হবিগঞ্জের মাধবপুরে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার মনতলা রেলক্রসিং থেকে তাঁদের আটক করা হয়।

চোরের হাত থেকে ছুটে আসা বাছুরের গলা ধরে কাঁদছেন বৃদ্ধ দম্পতি
গত বুধবার রাতে সিঁদ কেটে দুর্বৃত্তরা চারটি গরু নিয়ে যায়। পর দিন সকালে একটি বাছুর ছুটে আসে বৃদ্ধা দম্পতির ঘরে। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তারা মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, দুধ বিক্রি করে চলতো আমাদের অভাবের সংসার। গরুগুলো চুরি হওয়ায় আমরা এখন নিঃস্ব

ফুটবল খেলা নিয়ে মাধবপুরে ২ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

ইউএনও এসে পণ্ড করলেন ৫০০ লোকের বউভাতের আয়োজন
বিরাট গেট সাজিয়ে, শামিয়ানা টাঙিয়ে ৫ শ লোকের মধ্যাহ্নভোজের ব্যবস্থা। খোকন মিয়া ও সুনিয়ার বিয়ের বউভাত উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে এত আয়োজন। কিন্তু কঠোর লকডাউনের ৫ম দিনে এমন ধুমদাম করে বিয়ের খবর পেয়ে সেনা বাহিনী ও আনসার সদস্যের নিয়ে উপস্থিত হন ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন

কুকুরের শরীরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক
হবিগঞ্জের মাধবপুরের ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে কুকুরের শরীরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন

মাধবপুরের অপহৃত কিশোরী ১০ দিন পর সিলেট থেকে উদ্ধার
১৫ জুলাই ছাতিয়াইন এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। সোমবার রাতে সিলেটের শাহজালাল উপশহর এলাকার একটি বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

বাঁশ বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার, বাবার অভিযোগ মায়ের পরকীয়ার বলী
হবিগঞ্জের মাধবপুরে আয়লাবই গ্রামের একটি বাঁশ বাগান থেকে লিজা আক্তার (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে মাধবপুর থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

মাধবপুরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গাছ থেকে ফুল পাড়তে গিয়ে ভীমরুলের কামড়ে এক শিশু মারা গেছে। শিশুটির নাম রিয়া সরকার (৫)। গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত আরও দুই শিশু হাসপাতালে ভর্তি আছে।

হবিগঞ্জে গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টায় মাধবপুর উপজেলার পার্শ্ববর্তী লাখাই উপজেলার গুনিপুর গ্রামের এক বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসীর গণপিটুনিতে তারা নিহত হন।
