
পাঠকবন্ধু ডেস্ক
পাঠকবন্ধু ডেস্ক
সকল লেখা

ইবি পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম
দক্ষতাভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সমাজ গঠনে কাজ করা সংগঠন ‘পাঠকবন্ধু’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োমেডিকেল...

পাঠকবন্ধুর বর্ষবরণ উৎসব
বছর যায়, বছর আসে। সময়ের অবিরাম প্রবাহে মানুষের জীবনে জমা হয় অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা। পুরোনোকে বিদায় এবং নতুনকে বরণে যখন সবাই ব্যস্ত, তখন দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাঠকবন্ধু শাখাগুলোও বসে থাকেনি।

বগুড়ায় পাঠকবন্ধুর যাত্রা শুরু: সভাপতি আনান এবং সাধারণ সম্পাদক রনি
পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার বিস্তার এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে আজকের পত্রিকার পাঠকফোরাম ‘পাঠকবন্ধু’র বগুড়া জেলা শাখার ২৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পাঠকবন্ধু’র কেন্দ্রীয় অফিশিয়াল ফেসবুক পেজে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি পাঠকবন্ধুর শ্রদ্ধা
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—একুশ মানেই আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল এক ইতিহাস। যে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক সূর্যসন্তান জীবন উৎসর্গ করেছেন, সেই বাংলা আজ আমাদের আত্মপরিচয়, গর্ব ও মর্যাদার প্রতীক।

মানবিক উদ্যোগে পাঠকবন্ধুর উষ্ণতার ছোঁয়া
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজকের পত্রিকা পাঠকবন্ধু শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পাঠকবন্ধুর উদ্যোগে শিক্ষাসফর, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
পাঠকবন্ধু সব সময় শিক্ষার্থীবান্ধব কর্মসূচি হাতে নেয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাঠকবন্ধু পুবাইল থানা শাখা স্কুলশিক্ষার্থীদের জন্য আয়োজন করে এক আনন্দঘন শিক্ষাসফরের। পুবাইলের আব্দুর রাজ্জাক মেমোরিয়াল হাইস্কুলের ৬০ শিক্ষার্থী এ সফরে অংশ নেয়।

শ্রীবরদীতে পাঠকবন্ধুর সবুজ উদ্যোগ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা পাঠকবন্ধু শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শ্রীবরদী উপজেলা শিংগাবরুনা ইউনিয়ন মাটিফাটা গ্রামে জিএম উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়।

ঢাকা কলেজ পাঠকবন্ধুর উদ্যোগে পরিচ্ছন্ন ক্যাম্পাসের দৃঢ় অঙ্গীকার
শতবর্ষী ঐতিহ্যের ঢাকা কলেজ প্রতিদিন মুখর থাকে শিক্ষার্থীদের পদচারণায়। তবে নানা কারণে ক্যাফেটেরিয়া ও আশপাশের এলাকায় জমে থাকে ময়লা-আবর্জনা। পরিবেশ ও স্বাস্থ্যবিধি রক্ষায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, পাঠকবন্ধুর অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা কলেজ পাঠকবন্ধু সদস্য

'ভালো ফিচার লিখতে হলে'
লেখার জগতে যাঁরা প্রথম পা রাখেন, তাঁদের প্রথম প্রশ্নই থাকে, ভালো লেখে কীভাবে—তো এই প্রশ্নের উত্তর খোঁজেন অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে পাঠকবন্ধু। সংগঠনটি আয়োজন করেছে 'ভালো ফিচার লিখতে হলে' শীর্ষক অনলাইন কর্মশালার। ১ মে গুগল মিটে আয়োজিত এই

সেরা ২০ সংগঠককে স্বীকৃতি দিল পাঠকবন্ধু
পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরা ২০ সংগঠককে সম্মাননা দেওয়া হয়েছে। বছরজুড়ে সারা দেশের বিভিন্ন শাখার সদস্যদের বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেরা সংগঠকদের হাতে সম্মাননা হিসেবে সনদ ও বই তুলে দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান।

গ্রিন ইউনিভার্সিটিতে সাহিত্যের স্পর্শে পাঠকবন্ধুরা
সাহিত্যপ্রেমে মুখর এক বিকেলের সাক্ষী হলো গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সম্প্রতি পাঠকবন্ধু গ্রিন ইউনিভার্সিটি শাখার উদ্যোগে আয়োজিত প্রাণবন্ত পাঠচক্রে শিক্ষার্থীরা ডুব দিয়েছেন সাহিত্য...

ঈদের ছুটির যথাযথ ব্যবহার হবে বুদ্ধিমানের কাজ
একটা বিশেষ সময়ে এবার ঈদুল ফিতর আমাদের সামনে হাজির হচ্ছে। নিরাপদ পরিবেশে আমরা পরিবারের সঙ্গে এই ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব। ঈদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ঢাকায় থাকবেন, তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

ঈদ আনন্দে মিলুক প্রাণ
ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয়। শৈশব থেকে কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্ব, এমনকি বৃদ্ধ বয়সেও ঈদ নিয়ে মানুষের অনুভূতি একেক রকম।

মানবিকতা ও নেতৃত্বে ফারহানা
নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী এবং পাঠকবন্ধুর সদস্য ফারহানা ইসলাম সম্প্রতি জাতিসংঘের ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৪’ এবং ফুল ফান্ডেড ‘অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম ২০২৪’-এ মনোনীত হন।

আমাদের বই আড্ডা
বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন আমাদের নতুন পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, অজানা অনুভূতিগুলোর কথা বলে এবং জীবনকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয়। এরই অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজ শাখা পাঠকবন্ধুর উদ্যোগে আয়োজন করা হয়েছে বই
