সাহিত্যপ্রেমে মুখর এক বিকেলের সাক্ষী হলো গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সম্প্রতি পাঠকবন্ধু গ্রিন ইউনিভার্সিটি শাখার উদ্যোগে আয়োজিত প্রাণবন্ত পাঠচক্রে শিক্ষার্থীরা ডুব দিয়েছেন সাহিত্য ও স্ব-উন্নয়নমূলক আলোচনায়; আবিষ্কার করেছেন নিজেদের ভেতর লুকিয়ে থাকা সম্ভাবনার দীপ্ত আলো।
আলোচনায় স্থান পায় বাংলা সাহিত্যের কিংবদন্তি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনুপম সৃষ্টি ‘আদর্শ হিন্দু হোটেল’ এবং সমকালীন বিশ্বে আলোচিত স্ব-উন্নয়নমূলক গ্রন্থ হাল এলরোডের ‘মিরাকল মর্নিং’।
দুটি ভিন্নধারার বই হলেও উভয়ের মর্মস্পর্শী আলোচনায় মিলে যায় এক অভিন্ন সুর—জীবনের সংগ্রাম, আত্মসম্মান রক্ষার দৃঢ় সংকল্প এবং সাফল্যের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা।
মরিয়ম ইসলাম মীম ও ইরফান আহমাদ আমর তাঁদের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় শ্রোতাদের মনোযোগ ধরে রাখেন। আলোচনায় উঠে আসে ‘আদর্শ হিন্দু হোটেল’-এর মধ্যবিত্ত জীবনসংগ্রামের চিত্র, যেখানে সততা ও অধ্যবসায়ের শক্তিতে এক সাধারণ মানুষ নিজের ভাগ্য বদলে ফেলে। অন্যদিকে, ‘মিরাকল মর্নিং’-এ সকালের শক্তি, ইতিবাচক অভ্যাস তৈরির গুরুত্ব এবং ব্যক্তিগত উন্নয়নের বাস্তবমুখী কৌশল শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।
গ্রিন ইউনিভার্সিটি পাঠকবন্ধু শাখার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই পাঠচক্র হয়ে ওঠে কেবল সাহিত্যভিত্তিক আড্ডা নয়, বরং এক গভীর আত্মানুসন্ধানের অনুপ্রেরণামূলক যাত্রা।
শুধু বইয়ের পাতা নয়, আলোচনায় স্পষ্ট হয় জীবনের বৃহত্তর পাঠ—কীভাবে পাঠচর্চা মননশীলতা বৃদ্ধি করে এবং কীভাবে সময়ের সদ্ব্যবহার একজন মানুষকে সাফল্যের পথে এগিয়ে নেয়। শিক্ষার্থীরা উপলব্ধি করেন, পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে সাহিত্য, জীবনদর্শন এবং
স্ব-উন্নয়নের মাধ্যমে নিজেদের পূর্ণ সম্ভাবনায় বিকশিত হওয়া সম্ভব।
ইয়াছিন আহমেদ রাজন বলেন, ‘এই ধরনের সাহিত্যভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের পাঠাভ্যাস গঠনে, সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে এবং একটি দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মরিয়ম ইসলাম মীম বলেন, ‘গ্রিন ইউনিভার্সিটির পাঠকবন্ধু শাখা নিয়মিত
এ ধরনের চিন্তাশীল আয়োজনের মধ্য দিয়ে পাঠক সংস্কৃতি বিকাশে কাজ করে
চলেছে, যেখানে প্রতিটি পাঠচক্র শিক্ষার্থীদের জন্য হয়ে উঠছে আত্ম-উন্মোচনের এক অনন্য যাত্রা।’

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে...
৭ ঘণ্টা আগে
দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন ১ ’। গতকাল বুধবার (২০ মে) দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।
২ দিন আগে
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আগামীকাল (২২ মে) থেকে এ ছুটি কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থ
২ দিন আগে