
নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
সকল লেখা

আমাদের স্কিল আরও উন্নত করতে হবে: তাসকিন আহমেদ
প্রথম টি-টোয়েন্টি হেরে ক্রিকেটারদের মানসিকতা এবং স্কিলে উন্নতির কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কাল দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজ খোয়ানোর পর প্রায় একই কথা তাসকিন আহমেদের মুখেও।

তামিমের চোখে হাথুরুর চেয়ে বেশি সময় দেন সোহেল
বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সব সময়েই আলোচনা-সমালোচনা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য সব সময় বিদেশি প্রধান কোচের ওপরই ভরসা করে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন এমন কোচ কি আছে দেশে? তামিম ইকবাল ভারতের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জান

কেমন হবে মাহমুদউল্লাহর বিদায়ী উপহার
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম বাংলাদেশের কাছে ভারতের সবচেয়ে পয়মন্ত ভেন্যু! কীভাবে? এখানে যে দুটি ম্যাচ বাংলাদেশ এখনো পর্যন্ত খেলেছে, দুটিতেই জয়। বাংলাদেশের শতভাগ জয়ের হার ভারতের আর কোনো ভেন্যুতে নেই।

চোখের কোণে মাহমুদউল্লাহর জল ছলছল
২০১৯ সালের ৩ নভেম্বরের রাত। সেদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল। শিবম দুবেকে মিড উইকেট দিয়ে পুল করে ছক্কা মেরে ফিনিশার হিসেবে জয় নিশ্চিত করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

‘এটা সাকিব ও বাংলাদেশের জন্য কলঙ্কজনক’
অধিনায়ক নন, কাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাথুস সাকিব, বাংলাদেশ আর আম্পায়ারদের কড়া ভাষায় সমালোচনা করলেন! তাঁর সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ থাকল এখানে—

সাকিবের বুদ্ধিতে ক্রিকেটের এক বিরল আউট ম্যাথুস
সাকিব আল হাসানের শিকার হয়ে থিতু হয়ে যাওয়া ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে ফিরিয়ে দেওয়ার পরই ঘটেছে ঘটনাটা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস বেশ দেরি করে এলেন উইকেটে। আর তখনই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ার দৃষ্টি আকর্ষণ করলেন। তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ দলই তখন আবেদনটি করে।

ঝকঝকে দিল্লি, চিন্তা নেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে
বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে চলে যাওয়ায় দিল্লিতে এখন বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে তাই আলোচনায় থাকল দিল্লির ভয়াবহ বায়ুদূষণ। কিন্তু ম্যাচের দিন স্বস্তির খবর, দূষণকে পেছনে ঠেলে ঝকঝক রোদ্দুর স্বাগত জানাল দুই দলকে।

ব্যথা পেয়েছেন মুশফিক, বাংলাদেশের আরেক চিন্তা
অরুণ জেটলি স্টেডিয়ামের নেটে আজ থ্রোয়ারের ছোড়া শর্ট বলটা ডান হাতের আঙুল ছুঁয়ে গেল মুশফিকুর রহিমের। ব্যথায় কাতরাতে কাতরাতে বসেই পড়লেন বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। তাঁর কাছে দ্রুত দৌড়ে গেলেন দলের চিকিৎসক।

দিল্লিতে হঠাৎ মাহমুদউল্লাহদের মুখে কেন মাস্ক
দুপুরে ইন্ডিয়া গেটের কাছে দিল্লির শাহি মসজিদে জুমার নামাজ শেষে দেখা গেল, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মুখে মাস্ক। করোনার সংক্রমণ এখন আর নেই বললেই চলে। বিশ্বকাপের অন্য ভেন্যুগুলোতেও সেভাবে কারও মুখে মাস্ক দেখা যায়নি। দিল্লিতে হঠাৎ কী হলো?
