
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম বাংলাদেশের কাছে ভারতের সবচেয়ে পয়মন্ত ভেন্যু! কীভাবে? এখানে যে দুটি ম্যাচ বাংলাদেশ এখনো পর্যন্ত খেলেছে, দুটিতেই জয়। বাংলাদেশের শতভাগ জয়ের হার ভারতের আর কোনো ভেন্যুতে নেই।
গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টাইমড আউট বিতর্কের ম্যাচে বড় জয় পেয়ে বাংলাদেশ অর্জন করেছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলার যোগ্যতা। এই ভেন্যুতে ২০১৯ সালে মাহমুদউল্লাহর নেতৃত্ব ভারতের বিপক্ষে আছে স্মরণীয় টি-টোয়েন্টি জয়ও। এসব সুখস্মৃতি হয়তো আজ শান্তদের জোগাবে বাড়তি আত্মবিশ্বাস। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হার এবং ভারতীয় বোলারদের সামনে ব্যাটিং লাইনআপের দুর্বলতা নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। গতকাল ফ্লাডলাইটের আলোয় শান্ত-লিটনেরা প্রথমবার অনুশীলনের সুযোগ পেয়েছেন। নিবিড় প্রস্তুতি সেরে আজ সিরিজে সমতায় ফেরার চেষ্টায় মাঠে নামবেন তাঁরা। অন্যদিকে ফুরফুরে মেজাজে থাকা ভারতের বেশির ভাগ ক্রিকেটার কাল অনুশীলনে আসেননি।
গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে কোনো বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের নতুন দলের বোলিং আক্রমণের মুখে বিপদে পড়েছিলেন ব্যাটাররা। অরুণ জেটলির সবুজাভ উইকেটে রান করার সুযোগ থাকে ব্যাটারদের। আইপিএলে নিয়মিত হাই স্কোরিং ম্যাচ বলে দিচ্ছে রানের বিকল্প নেই এ মাঠে। দিল্লিতে সেই সুযোগ কাজে লাগাতে পারবে তো বাংলাদেশের টপ অর্ডার? টি-টোয়েন্টি থেকে গতকাল অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহও চাইবেন নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে উঠতে। তাঁর কথায় সেটি স্পষ্ট, ‘এই মাঠে রান করা তুলনামূলকভাবে সহজ। আমরা প্রথম ম্যাচে কোনো বিভাগে ভালো খেলতে পারিনি। কিন্তু আমরা জানি, ভালো ক্রিকেট খেলতে পারি। আমাদের চেষ্টা ও মানসিকতা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে প্রত্যাশা মেটাতে পারব।’
সিরিজে ফিরতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দিল্লি জয়ে মাহমুদউল্লাহ ছিলেন সম্মুখসারির যোদ্ধা। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে শিবম দুবেকে ছয় মেরে নিশ্চিত করেছিলেন জয়। বিদায়ের আগে তেমন আরেকটি ইনিংস খেলার আশায় আছেন মাহমুদউল্লাহও। মাহমুদউল্লাহ যেমনই খেলুক, তাঁর বিদায় বেলার রাঙানোর সবচেয়ে বড় দায়িত্ব শান্তদেরই।
আরও পড়ুন—

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
১ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
২ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে