
নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
সকল লেখা

নাটোর-৩ (সিংড়া): এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, দুই কর্মী আহত
রোববার রাতে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ এবং ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন এনসিপির নির্বাচনী ক্যাম্পের সামনে ভূরিভোজের আয়োজন করেন।

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘২০২৩ সালে হাজিদের আনা-নেওয়ার জন্য বিমানভাড়া ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। ২০২৪ সালে আমরা দায়িত্ব নেওয়ার পর বিমানভাড়া ২৭ হাজার টাকা কমানো হয়েছে। বর্তমানে ১ লাখ ৫৪ হাজার টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এরপরও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে আরও ১০০ ডলার কমান

নাটোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১
নাটোরের নলডাঙ্গা ও সিংড়ায় বিশেষ অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত
নাটোরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রাকচাপায় দিদার হোসেন (৩৫) নামে প্রাণ এগ্রো লিমিটেডের এক কর্মী নিহত হয়েছেন। নিহত দিদারুল নাটোর সদর উপজেলার ছাতনি ইউনিয়নের হারিগাছা গ্রামের মো. খোকার ছেলে। তিনি প্রাণ এগ্রো লিমিটেডের স্টোর শাখায় কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরে কলেজশিক্ষকের দুই হাত ভেঙে দিলেন বিএনপি কর্মীরা
নাটোরে সাজেদুর রহমান সেলিম নামে এক কলেজশিক্ষককে পিটিয়ে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। শিক্ষক সেলিম সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে

আদালতের নিয়োগ পরীক্ষায় ‘অনেকেই মোবাইল দেখে লিখেছে’
নাটোর আদালতে কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, মোবাইল ফোন থেকে দেখে উত্তর লেখাসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। আজ শনিবারের এ ঘটনায় তাঁরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। পরীক্ষা শেষে কলেজের বাইরে এসে হট্টগোল শুরু করেন অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা।

নাটোরে ভুট্টাখেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
নাটোরে ভুট্টাখেত থেকে আল মামুন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। মামুন সিংড়ার পৌরসভার উত্তর দমদমা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

নাটোরে বিএনপির ৩৭ নেতা-কর্মী আটক
নাটোরের ছয়টি উপজেলা থেকে বিএনপির ৩৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার চেষ্টাসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে...

নাটোরে ৭৫০ কোটি টাকার আম কেনাবেচা হবে
নাটোরে চলতি মৌসুমে আম পাড়া শুরু হয়েছে। বিষমুক্ত নিরাপদ ফল নিশ্চিতকরণের অংশ হিসেবে এবারও সময়সূচি অনুসরণ করে আম পাড়া চলবে। আজ শনিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর আমবাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত সেবা
নাটোর আধুনিক সদর হাসপাতালে রয়েছে চিকিৎসক ও জনবলের সংকট। ফলে এখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। শয্যাসংকট থাকায় রোগীদের চিকিৎসা নিতে হয় ওয়ার্ডের মেঝে ও বারান্দায় থেকে।

বিষমুক্ত নিরাপদ সবজি চাষ
সবজি চাষে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার মানবদেহের জন্য ঝুঁকি বাড়াচ্ছে দিন দিন। এতে উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে উৎপাদিত শাকসবজি ভোক্তার ক্রয়ের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই পরিবেশের ক্ষতি থেকে রক্ষা পেতে নাটোরে উৎপাদন হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আইপিএম প্রকল্

বিএনপি নেতা হত্যা মামলার ১৪ আসামি কারাগারে
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৪ জন আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান এ আদেশ দেন।

চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার
নাটোরে চাঁদাবাজির অভিযোগে ফয়সাল আহম্মেদ সোহেল নামের এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। গত শনিবার বিকেলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে ভোররাতে শহরের হাজরা নাটোরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাপটে ধরে নখ উপড়ে নিল ছাত্রলীগ-যুবলীগ
নাটোরে চাঁদা না পেয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা ফয়সাল হোসেন (১৫) নামের এক কিশোর দোকান কর্মচারীর নখ উপড়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আট নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন দোকানমালিক আবদুস সালাম।
