
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
সকল লেখা

বারনই নদে হঠাৎ মাছের মড়কের যে কারণ জানাল তদন্ত কমিটি
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার সকাল থেকে বারনই নদের পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ও মাছ মরে ভাসতে থাকে। বিষয়টি গণমাধ্যমে উঠে এলে জেলা মৎস্য কর্মকর্তা ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন সিংড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, নাটোর...

রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা, ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
নলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।

বারনই নদীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মিলল শিশুর লাশ
নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

৩০০ টাকায় ঘোড়ার মাংস, বিক্রি বন্ধের নির্দেশ
ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সনদ নেননি। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, তা নিশ্চিত হতে সনদ নিতে হয়। কিন্তু মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম ঘোড়া জবাইয়ের কোনো সনদ নেননি।

মাধবনগর রেলস্টেশনে বগি ফেলে গেল ট্রেন
নাটোরের মাধবনগরে বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে চালক বিষয়টি বুঝতে পেরে আবারও ট্রেনটি পেছনে ফিরিয়ে বিচ্ছিন্ন হওয়া বগির সঙ্গে সংযুক্ত করে এক ঘণ্টা পর ট্রেনটি মাধবনগর স্টেশন ছেড়ে যায়।

৫০ লাখ টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী, সন্ধান চেয়ে থানায় অভিযোগ
নাটোরের নলডাঙ্গায় নগদ ৩০ লাখ ও ২০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রী আফরোজার বিরুদ্ধে। তাঁর সন্ধান চেয়ে গতকাল মঙ্গলবার রাতে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসীর বাবা আব্দুল প্রামানিক।

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর চাঁদাবাজির মামলা করার পর রাতে বাড়ি থেকে বাবলাকে গ্রেপ্তার করে।

নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে।

কিস্তির বই নিতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ এনজিও কর্মীর বিরুদ্ধে
নাটোরের নলডাঙ্গায় এনজিওর মাঠকর্মীর বিরুদ্ধে কিস্তি আদায়ের বই নিতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ গত বুধবার নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জুয়েল রানা বেসরকারি সংস্থা মৌসুমী এনজিওর মাঠকর্মী ছিলেন।

নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। আহতরা রাজশাহী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ছুটিতে বাড়ি এসে হামলার শিকার সেনাসদস্য
পূর্বশত্রুতার জেরে নাটোরের নলডাঙ্গায় রাকিবুল ইসলাম নামের এক সেনাসদস্য ছুটিতে বাড়িতে এসে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশভাগ স্লুইসগেট বাজারে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছে রাকিবুলের পরিবার।

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে উপজেলার মহিষমারী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নাটোরে বিএনপির কর্মীর বাড়িতে আগুন
নাটোরের নলডাঙ্গায় এক বিএনপির কর্মীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

নলডাঙ্গায় পুকুরপাড় থেকে কৃষকের লাশ উদ্ধার
নাটোরের নলডাঙ্গায় মাহবুবুর রহমান নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া এলাকায় একটি পুকুরপাড় থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক কারাগারে
১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নাটোরের নলডাঙ্গায় এক যুবককে (৪০) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বৈদ্যবেলঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নাটোরে ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বিজিবি সদস্যসহ ২ জন নিহত
নাটোরের নলডাঙ্গায় ট্রাক–সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
