
তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা
তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা
সকল লেখা

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি
মিথ্যা ঘোষণা দিয়ে কর ফাঁকির ওই ঘটনায় জড়িত বলে অভিযুক্ত প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ থেকে তদন্ত হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময়ে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সভা করতে বসলেই সম্মানী ১২ হাজার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড সভায় অংশ নিলেই কর্মকর্তারা সম্মানী পাবেন ১২ হাজার টাকা। ৩ হাজার টাকা থেকে একলাফে চার গুণ বাড়িয়ে সম্মানীর এই অঙ্ক নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী, মাসে বর্তমানে একটি সভার ব্যবস্থা থাকলেও তা একাধিকবার হতে পারবে।

কোটি টাকায় সংস্কারের পর ভাড়া মিলছে ৩৯ হাজার
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ১৫৭ নম্বর রোডের বাড়িটির আয়তন কমবেশি ২৪ কাঠা। এক সচিবের থাকার জন্য কয়েক মাস ধরে চলছে বিশাল সংস্কারকাজ। সচিবকে পরিত্যক্ত তালিকাভুক্ত এ বাড়ির ভাড়া হিসেবে মাসে সরকারকে দিতে হবে প্রায় ৩৯ হাজার টাকা।

সব জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ
জুলাই অভ্যুত্থানের স্মরণে রাজধানী ঢাকাসহ সারা দেশে জেলা পর্যায়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর শাহবাগ ও অন্য ৬৩ জেলার প্রতিটির গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে এই স্মৃতিস্তম্ভ। ১৮ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট ব্যাসের এই স্তম্ভে থাকছে গত বছরের জুলাইয়ের স্লোগান, কবিতা ও

সেই খালেকুজ্জামান পেলেন ‘দামি’ চেয়ার
রাজধানীর বেইলি রোডে ২০২৪ সালের শুরুতে ভয়াবহ আগুনে পুড়ে কঙ্কালসার হয়ে যায় গ্রিন কোজি কটেজ। সাততলার এই বাণিজ্যিক ভবনে ওই বছর প্রাণ হারিয়েছিল ৪৬ জন; দগ্ধ ও আহত হয় আরও ১৩ জন।

রমনা রেস্তোরাঁ দখলে নিয়ে বিএনপি নেতার ব্যবসা
২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর রমনা পার্কের ভেতরে থাকা গণপূর্ত কর্তৃপক্ষের রেস্তোরাঁটির বৈধ ইজারাদারকে উৎখাত করে দখল করে নিয়েছেন বিএনপির সঙ্গে যুক্ত এক প্রভাবশালী ব্যক্তি। নিজেকে তিনি রাজধানীর কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে দাবি করেছেন।

জাগৃকের ৪ বাণিজ্যিক প্লট বরাদ্দে নির্দেশিকা লঙ্ঘন
রাজধানীর মিরপুরে প্রশ্নবিদ্ধ কাগজপত্রের ওপর ভিত্তি করে চারটি বাণিজ্যিক প্লট বরাদ্দ দিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। মূল্যবান এসব বাণিজ্যিক প্লট বরাদ্দে অবাধ প্রতিযোগিতা এড়াতে সংস্থাটির বরাদ্দ নির্দেশিকার ব্যত্যয় ঘটানো হয়েছে। এতে সরকার যেমন বিপুল রাজস্ব বঞ্চিত হয়েছে, তেমনি প্রশ্ন উঠেছে...

রাজউকের সাইটে হানা জালিয়াত চক্রের
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নকশা অনুমোদনের অনলাইন প্রক্রিয়ায় প্রবেশ করে জালিয়াত চক্র বিতর্কিত নকশার অনুমোদন নিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিরাপদ সাইট থেকে ১৭ মিনিটে তারা তিনটি গুরুত্বপূর্ণ ব্যক্তিমালিকানাধীন প্রকল্পের নকশা অনুমোদন করিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে মঙ্গলবার দুপুর থেকে অনলাইনে নকশা

মডেল মসজিদে আসবাব সরবরাহে অভিনব শর্ত
সরকারি অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের কাজ কোথাও শেষ, আবার কোথাও চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে কেনা হবে ২০ পদের আসবাব। যেগুলোর মধ্যে রয়েছে কাঠের তৈরি জানালা, মুর্দা বহনের খাটিয়া, কোরআন শরিফ রাখার রেহাল, টেবিল ও চেয়ার। কাঁঠাল বা সেগুন কাঠের তৈরি এসব আসবাব সরবরাহের দরপত্রে অংশ...

গায়ের জোরে ভবন সরকারি কলোনিতে
রাজধানীর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০টি আবাসিক ভবন নির্মাণ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। ছয়তলাবিশিষ্ট এসব ভবনে দুটি করে ইউনিটে ১০টি ফ্ল্যাট রয়েছে। এসব আবাসিক এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে ফ্ল্যাট সম্প্রসারণসহ ভবনের ফাঁকা জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্

প্রকল্প শেষ না হতেই পাইপ বদল, খরচ ১৫০ কোটি
অনিয়ম যেন পিছু ছাড়ছে না ঢাকা ওয়াসার গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পে। কমবেশি ৩ হাজার ৯৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ এখনো চলমান। মূল প্রকল্পের আওতায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার পানি সরবরাহের পাইপ কিনে বসানো হয়েছিল আগেই। এ পাইপ কেনাকাটায় উঠেছে অনিয়মের অভিযোগ। চীনের একটি আদালতে সংশ্লিষ্টদের ম

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা
কাজের ব্যস্ততায় একমাত্র ছেলেকে তেমন সময় দিতে পারেন না সরকারি চাকুরে সায়মা মুসলিমীন। তাই ছেলের বিনোদনের জন্য বেছে নিয়েছেন খেলার মাঠ। রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা সায়মা ‘গুলশান ইয়ুথ ক্লাব’-এর ব্যবস্থাপনায় থাকা সিটি করপোরেশনের মালিকানাধীন মাঠে পাঠান সন্তানকে। কিন্তু এ জন্য ক্রমবর্ধমান ব্যয় তাঁর জন্য
দামি গাড়ি কিনতে চায় পুলিশ
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত দামের চেয়ে বেশি দামের গাড়ি কিনতে চায় বাংলাদেশ পুলিশ। পুলিশের জন্য প্রতিটি ডাবল কেবিন পিকআপ কিনতে ৫৬ লাখ ২০ হাজার টাকা অনুমোদন করা হলেও নতুন প্রস্তাবে দাম ধরা হয়েছে ৮৭ লাখ টাকা। এতে প্রতিটির জন্য বাড়তি ৩০ লাখ ৮০ হাজার টাকা করে ২০০টি কিনতে সরকারের ৬১ কোটি ৬০ লাখ টাকা বেশি...

অফিসার্স ক্লাবে ৪২৩ কোটির বিলাসী ব্যয়
সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাব। রাজধানীর বেইলি রোডে এই ক্লাবের জন্য রাষ্ট্রের ৪২৩ কোটির বেশি টাকা খরচ করে নির্মাণ করা হচ্ছে দুটি অত্যাধুনিক ভবন। একটি ক্লাবের জন্য শত শত কোটি টাকার সরকারি প্রকল্প কীভাবে অনুমোদন হলো, সেটি এখন বড় প্রশ্ন।

১৬ জেলার মানুষকে আসতে হবে ঢাকায়
নাগরিকদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। রাজধানীসহ দেশজুড়ে সরকারি এই সংস্থাটির রয়েছে অনেক প্লট ও ফ্ল্যাট প্রকল্প। বরাদ্দপ্রাপ্তরা এত দিন ভূমির নামজারি, হস্তান্তর, ঋণ অনুমতি, যৌথ নির্মাণ, খণ্ডজমি বরাদ্দ ইত্যাদির...

১২ কিলোমিটার পাইপের জন্য ৬৪ কোটি টাকা ঘুষ
রাজধানীবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ‘পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা’ নামে ঢাকা ওয়াসার একটি প্রকল্পকে তিনটি প্যাকেজে ভাগ করা হয়েছিল। এর মধ্যে পানি সরবরাহের জন্য পাইপ কেনাকাটার প্যাকেজটির দরপত্রের মূল্য ৩ হাজার ৯৪ কোটি টাকা।
