
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সকল লেখা

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা
সিরাজগঞ্জের তাড়াশে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে এক ঠিকাদারসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তাঁদেরকে ৯৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এই ভ্রাম্যমাণ

তাড়াশে ধানের গুদাম ও বাড়িতে চুরি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে দোকানে এবং বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ, রৌপ্য, স্বর্ণালংকার ও বীজ ধান নিয়ে গেছে চোরেরা। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময়ে এ ঘটনা ঘটে।

ছাত্রীর সঙ্গে স্কুলশিক্ষকের বিয়ের অভিযোগ, থানায় গেলেন প্রথম স্ত্রী
সিরাজগঞ্জের তাড়াশে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া এক স্কুলশিক্ষক তাঁর ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই স্কুলশিক্ষকের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিয়ে এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে থানায় গেছেন তাঁর প্রথম স্ত্রী।

তাড়াশে সার ‘সংকট’: কৃষক-কর্মকর্তা মুখোমুখি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রবি মৌসুমের শুরুতে সার নিয়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। ডিলারদের (পরিবেশক) একের পর এক দোকানে ঘুরেও সার না পেয়ে ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা। কখনো স্লিপ পদ্ধতিতে, আবার কখনো উন্মুক্তভাবে সার বিতরণ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও উঠেছে।

জমি নিয়ে সংঘর্ষ, একই পরিবারের সাজাপ্রাপ্ত ৯ আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় করা মামলায় সাজাপ্রাপ্ত একই পরিবারের ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাড়াশে দুম্বার মাংস ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি লিটন মির্জাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রেমিকা আসার খবরে বাড়ি থেকে পালালেন প্রেমিক, বিয়ের দাবিতে অনশন
বিয়ের দাবিতে চাচার শ্যালিকা দুই দিন ধরে ভাতিজার বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন। প্রেমিকা (১৮) বাড়িতে আসার খবর পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক সোহান হোসেন (২০)। গতকাল সোমবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।

তাড়াশে কীটনাশকের দোকান থেকে সাড়ে ৩ লাখ টাকার মালপত্র চুরি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রাতের আঁধারে সার ও কীটনাশকের দোকানে চুরি হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালপত্র খোয়া গেছে মালিকের। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাস্তা বাজারে মেসার্স জিসা এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে। দোকানের মালিক জাহাঙ্গীর আলম দাবি করে বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি

তাড়াশে গরুবোঝাই নছিমনের চাপায় প্রতিবন্ধী যুবক নিহত
সিরাজগঞ্জের তাড়াশে গরুবোঝাই নছিমনের চাপায় হাফিজুর রহমান (৩৭) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তাড়াশ পৌর সদরের বারোয়ারিতলা মোড়ে এই ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান তাড়াশ দক্ষিণপাড়ার রবিউল করিমের ছেলে।

সিরাজগঞ্জের তাড়াশ: দুস্থদের কার্ড ধনীদের হাতে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নে দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিজিডি কার্ড (ভিডব্লিউবি) বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত দরিদ্ররা নয়, কার্ড পেয়েছেন ইউপি সদস্যের মেয়ে, প্রবাসীর স্ত্রী, চাকরিজীবীর পরিবার, এমনকি ১৫ বিঘা জমি ও পাকা বাড়ির মালিকেরাও।

তিন মাস আগে ভালোবেসে বিয়ে: লাশ হয়ে ফিরলেন সুমী খাতুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।

কলতানে মুখর শামুকখোলের দিঘিপাড়ের রাজ্য
শামুকখোল পাখির আবাসস্থল দেখতে উলিপুর গ্রামে প্রতিদিন পর্যটকেরা ভিড় করছেন। তবে গ্রামবাসী এই পাখিদের রক্ষায় খুব তৎপর। পাখিশিকারি বা পর্যটকেরা যেন শামুকখোলকে বিরক্ত না করে, তার জন্য তারা রীতিমতো পাহারা বসানোসহ নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ।

সিরাজগঞ্জের তাড়াশ: বৃষ্টিতে জলাবদ্ধ পৌরসভা, দুর্ভোগ
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিবারই চরম দুর্ভোগে পড়ছে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের প্রফেসরপাড়াসহ বেশ কিছু নিচু এলাকায়...

তাড়াশ পৌর শহরে বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে হাজারো মানুষ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকার বিভিন্ন সড়কে নতুনভাবে উন্নয়ন কাজ হলেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি, ফলে বৃষ্টির পানি জমে থাকছে। এছাড়া, খালে পানি নামার পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি আটকে থাকে। এর ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছেন।

সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতি
সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাড়াশ উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় এ ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রসহ প্রায় ১৫ জনের একটি ডাকাত দল সড়ক অবরোধ করে একাধিক যানবাহনে ডাকাতি করে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে যানবাহনের চালকদের...

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু: তাড়াশে শ্রদ্ধা জানানোর সময় অর্ধশতাধিক মোবাইল চুরি
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের চারবারের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের জানাজায় অর্ধশতাধিক ব্যক্তির মোবাইল ফোন ও নগদ টাকা চুরি হয়েছে।
