
সিরাজগঞ্জের তাড়াশে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া এক স্কুলশিক্ষক তাঁর ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই স্কুলশিক্ষকের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিয়ে এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে থানায় গেছেন তাঁর প্রথম স্ত্রী।
অভিযুক্ত শিক্ষক হলেন মো. মনোয়ার হোসেন মকুল (৫০)। তিনি রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক। তাঁর বাড়ি তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, দুই দিন ধরে মনোয়ার হোসেনের খোঁজ না পেয়ে ১৮ নভেম্বর ছাত্রীর বাড়িতে যান তাঁর স্ত্রী শামীমা জাহান। সেখানে গিয়ে স্বামী মনোয়ার হোসেন ও তাঁর ছাত্রীকে ঘরে একত্রে দেখতে পেয়ে প্রশ্ন তোলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে মনোয়ার হোসেন ও তাঁর ছাত্রীর পরিবারের লোকজন তাঁকে গালমন্দ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
অতীতেও আরেক ছাত্রীর সঙ্গে মনোয়ার হোসেনের সম্পর্ক ছিল জানিয়ে শামীমা জাহান বলেন, ‘আমি নিজেও স্কুলশিক্ষক। আমার প্রথম মেয়ের বিয়ে হয়েছে। তাই মানসম্মানের কথা চিন্তা করে এত দিন গোপনে স্বামীকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়ে অবশেষে থানায় অভিযোগ দিতে বাধ্য হলাম। একজন শিক্ষক হয়ে কী করে সে আইন অমান্য করে বাল্যবিবাহ করে? আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে বিয়ের খবর অস্বীকার করে মনোয়ার হোসেন বলেন, ‘আপনি তো নিউজ করেই ফেলেছেন। আপনাকে কী বক্তব্য দেব।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘গতকাল সারা দিন অফিসের কাজে বাইরে ছিলাম। অভিযোগের আলোকে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
২ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
২ ঘণ্টা আগে