
ড. আবু সালেহ মুহাম্মদ তোহা
ড. আবু সালেহ মুহাম্মদ তোহা
সকল লেখা

বিদায় হজের ভাষণ থেকে মুসলমানদের করণীয় কী
ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় এই ভাষণের তাৎপর্য অনস্বীকার্য। হজ ফরজ হওয়ার পর মহানবী (সা.) দশম হিজরিতেই প্রথম আনুষ্ঠানিকভাবে পবিত্র হজ পালন করেন। এ হজ ইতিহাসে বিদায় হজ নামে পরিচিতি লাভ করে।

অমুসলিমদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা
ইসলাম সমগ্র মানবজাতির কল্যাণ ও শান্তির বার্তা নিয়ে এসেছে। কোরআন ও সুন্নাহতে মুসলমানদের শুধু নিজেদের মধ্যে নয়, বরং অমুসলিমদের সঙ্গেও ন্যায়, সদাচার ও মানবিক আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম পালনে ইসলাম স্বাধীনতা নিশ্চিত করেছে এবং এ ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই বলে ঘোষণা করেছে।

নবীজির জন্মবর্ষ: বিজয়, আনন্দ ও অলৌকিক নিদর্শন
মানব ইতিহাসের কিছু মুহূর্ত সমগ্র বিশ্বের জন্য যুগান্তকারী হয়ে দাঁড়ায়। রাসুলুল্লাহ (সা.)-এর জন্ম সেইরূপ এক ঘটনা। প্রসিদ্ধ মত অনুযায়ী, তিনি ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন।

কোরবানির গোশত খাওয়া ও বিতরণে ইসলামের নির্দেশনা
পদ্ধতিগত পার্থক্য বিদ্যমান থাকলেও সব যুগেই কোরবানির বিধান ছিল। পবিত্র কোরআনে ঐতিহাসিক দুটো কোরবানির বিবরণ বর্ণিত হয়েছে। এক. আদম (আ.)-এর দুই সন্তানের কোরবানি, দুই. ইবরাহিম (আ.)-এর কোরবানি। পূর্ববর্তী উম্মতের জন্য কোরবানির গোশত খাওয়ার বিধান ছিল না। তারা কোরবানি করে তা দূরে ফেলে দিয়ে আসত। এরপর তা...

বছরজুড়ে নানা উপলক্ষে রোজা ও তার ফজিলত
রমজান মাস এবং ফরজ রোজা শেষ হলেও বছরজুড়ে বিভিন্ন রোজা রয়েছে। মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য সেসব রোজার যথেষ্ট গুরুত্ব রয়েছে।

মুক্তির মহিমান্বিত রাত
রমজান যথার্থভাবে পালনের জন্য দুই মাস আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়। রজব ও শাবান এই দুই মাস রমজানের প্রস্তুতির মাস। মহানবী (সা.)-এর জীবদ্দশায় রমজান যতই ঘনিয়ে আসত, তা নিয়ে আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবিদের রমজানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতেন। শবে বরাত, অর্থাৎ মধ্য শাবান থেকে..

মিরাজের প্রেক্ষাপট ঘটনাপ্রবাহ ও শিক্ষা
মিরাজ হলো ঊর্ধ্বগমন বা সফর; অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা; সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা; তারপর মহান আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত রাসুলুল্লাহ (সা.)-এর মহিমান্বিত সফর। মিরাজের সফরে রাসুলুল্লাহ (সা.)-কে বিভিন্ন নিদর্শন দেখানো হয়েছে। এর মধ্যে নানা পাপকর্মের শাস্তিও রয়েছে...

আবু জাহলের জীবন থেকে শিক্ষা
মহানবী (সা.)-এর সময়ে আরবের প্রখ্যাত পৌত্তলিক নেতা ছিলেন আমর ইবনে হিশাম। তাঁর উপাধি ছিল আবুল হাকাম তথা প্রজ্ঞার জনক। তিনি গভীর জ্ঞানের অধিকারী হিসেবে বিবেচিত ছিলেন এবং কোরাইশের প্রবীণ নেতাদের মধ্যে দক্ষতা ও উপলব্ধির জন্য বিখ্যাত ছিলেন। তবে ইসলামের প্রতি ভীষণ শত্রুতা প্রদর্শন এবং ইসলামের বাণী প্রত্যাখ

যেসব কারণে নামাজ শ্রেষ্ঠ ইবাদত
ইসলামের মৌলিক স্তম্ভগুলোর মধ্যে নামাজ একটি শ্রেষ্ঠ ইবাদত। যে পাঁচটি ভিত্তির ওপর ইসলাম দাঁড়িয়ে আছে, এর মধ্যে নামাজ দ্বিতীয়। নামাজ ছাড়া ইসলামের মৌলিকত্ব অসম্ভব। ইমানের পর ইসলামে নামাজের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত নেই। কোরআন মজিদে ৮৩ বার নামাজের প্রসঙ্গ বর্ণিত হয়েছে।

নবীজির জন্ম ও মৃত্যুদিনে করণীয় কী
মহানবী (সা.) সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কায় আবু তালিবের ঘরে জন্মগ্রহণ করেন। সোমবার জন্মদিন হওয়ার বিষয়টি হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)কে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সেদিন আমি জন্মেছি এবং সেদিন আমার প্রতি অহি অবতীর্ণ হ

ইসলামে ব্যক্তি সংশোধন সবার আগে
ব্যক্তি দিয়ে সমাজ হয় আর সমাজ দিয়ে রাষ্ট্র হয়। সে জন্য ব্যক্তির সংশোধন দরকার সবার আগে। নিজে ভালো না হলে সমাজ বা দেশ কোনোটিই ভালো হবে না। আল্লাহর ভয়, পরকালে জবাবদিহির বিশ্বাস এবং বিবেকের বোধ জাগ্রত না হলে শুধু আইন-আদালত দিয়ে অপরাধপ্রবণতা শতভাগ দমন করা সম্ভব নয়। মনের ভেতরের দুষ্ট চিন্তা এড়িয়ে চলতে পারে

মহানবীর শান্তি-ভাবনা ও কৌশল
রাসুলুল্লাহ (সা.) শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক ছিলেন। তিনি মানুষকে সরল, সঠিক ও শান্তির পথে পরিচালিত করেছেন, যেন তারা ইহকালীন ও পরকালীন শান্তি লাভ করে সফল হতে পারে। এ কারণেই তাঁকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তাঁর জীবনজুড়ে রয়েছে নানামুখী শান্তির ভাবনা ও কর্মপদ্ধতি।

জুমার নামাজের গুরুত্বপূর্ণ ৭ বিধান
জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। ঈদের নামাজের মতোই আনন্দ-উৎসবে ছোট-বড় সবাই জুমার নামাজ আদায়ে মসজিদে সমবেত হয়। জুমার নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি প্রতীক হিসেবে মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটায়। এ নামাজ আদায় অন্যতম একটি ফরজ ইবাদত। নানাবিধ বৈশিষ্ট্যে সমৃদ্ধ জুমার নামাজ। এখানে ৭

পরিবেশ রক্ষায় নবীজির নির্দেশনা
মহান আল্লাহ এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। আকাশ, বাতাস, ভূমি, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বতঘেরা গাছগাছালি আর পাখপাখালিতে সমৃদ্ধ অপূর্ব সুন্দর পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে গড়ে তোলার পরই তাতে মানবজাতিকে প্রেরণ করেছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে মানুষের

কোরবানির পশুর প্রতি সদাচারের নির্দেশ
কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং কোরবানির পশু মহান আল্লাহর অন্যতম নিদর্শন। কোরবানির বিধান অবতীর্ণ হওয়ার পর থেকে রাসুলুল্লাহ (সা.) কখনো কোরবানি বাদ দেননি। সামর্থ্য থাকার পরও কোরবানি আদায় না করা ব্যক্তিদের ঈদগাহে আসাই উচিত নয় মর্মে রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন। কোরবানির দিন পশু কোরবানি করার চেয়ে

মদিনা নগরী কেন এত মর্যাদাপূর্ণ
মদিনাতুন নবী বা নবী (সা.)-এর শহর পবিত্র মদিনা মুসলিম উম্মাহর ভালোবাসা, আবেগ ও উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু। সেখানে শুয়ে আছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। মদিনার আকাশ-বাতাসে মিশে আছে তাঁর পবিত্র নিশ্বাসের সুবাস। মদিনার ভূমি তাঁর পা মোবারকের স্পর্শে ধন্য। রাসুলুল্লাহ (সা.)-এর স্মৃতিবিজড়িত, ইসলাম ও মুসলমানদ
