
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
সকল লেখা

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
আজ ভোর ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ে আমবাগানে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাঁকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি

জীবননগরে অবৈধভাবে মজুত করা ৫ শতাধিক বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি ভর্তুকির পাঁচ শতাধিক বস্তা সার জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালে হাসাদাহ বাজার এলাকায় এই অভিযান চালিয়ে মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবদুল খালেককে আটক করা হয়েছে।

লাইসেন্স ছাড়াই বিক্রি করছিলেন সার, জব্দ ৪০৩ বস্তা
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন।

সব অপকর্মের মূল মাদক: চুয়াডাঙ্গার এসপি
সকল অপকর্মের মূল মাদক বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবির খান। আজ সোমবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপজেলার গোয়ালপাড়ায় চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান, মানবপাচার, কিশোর গ্যাং, অনলাইন জুয়া সম্পর্কে

জীবননগর সীমান্তে তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

জীবননগরে সীমান্ত থেকে মাদকসহ বিদেশি পিস্তল উদ্ধার
জীবননগর উপজেলার সীমান্ত পিলার ৭০/৬ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক চোরাকারবারিকে ধাওয়া দিলে বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এস্কাফ জব্দ, আটক ২
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।

সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির ডিআইজি
চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে নিহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডির ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর। সোমবার জীবননগরে গিয়ে তিনি আটক ও আটকে রাখার স্থান ঘুরে দেখেন এবং তথ্য-আলামত সংগ্রহ করেন।

জীবননগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জীবননগর উপজেলা আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জীবননগর আশতলাপাড়ার ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে ৫৮ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২
চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপির শ্যালক ও এক গাড়িচালক আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ
জীবননগরে বায়তুল মামুর চক্ষু হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক তাফহিমুল হোসাইনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কাগজপত্র হালনাগাদ না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে মনোয়ারা সনো সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট পাওয়ায় ওই স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জীবননগর উপজেলা এলাকায় এই অভিযান পরিচালিত

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ববিতার বাবা সানোয়ার হোসেন জানান, রাতে তাঁর মেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে তিনি ঘুম থেকে উঠে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ববিতাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
