
চবি সংবাদদাতা
চবি সংবাদদাতা
সকল লেখা

আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক: জামায়াত নেতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের পর জামায়াতে ইসলামীর এক নেতার বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়..

চাকসু নির্বাচনে ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় তিন দিন বাড়িয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত তালিকা পূর্বনির্ধারিত সময়েই...

চবিতে সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত আসামি হান্নান গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রশাসনের করা মামলার অন্যতম আসামি মো. হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার সাব-ইন্সপেক্টর রুপন।

চবি শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুপান।

সংঘর্ষের ঘটনায় চবির জরুরি সিন্ডিকেট সভা, ১৩ সিদ্ধান্ত প্রশাসনের
স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫৬৩ তম জরুরি সিন্ডিকেট সভা শেষ হয়েছে। সভায় ১৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

চবিতে সংঘর্ষ: মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জরুরি সিন্ডিকেট বৈঠক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে সংঘর্ষের ঘটনায় জরুরি সিন্ডিকেট ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় এ সিন্ডিকেট অনুষ্ঠিত হবে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় আজ ২টি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চবিতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত
গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চবিতে সংঘর্ষ: ৪ ঘণ্টা ধরে অপারেশন, লাইফ সাপোর্টে শিক্ষার্থী মামুন
স্থানীয় গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত মো. মামুন লাইফ সাপোর্টে আছেন। মৃত্যুর মুখোমুখি মামুন চবির সমাজতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর নাকে ও মুখে অনেক বেশি রক্তক্ষরণের পাশাপাশি কানের পর্দা ফেটে গেছে।

থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, রাতে আবার সংঘর্ষের আশঙ্কা
স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাতে যেকোনো সময় আবার সংঘর্ষের আশঙ্কা করছেন চবির প্রক্টর অধ্যাপক বজলুর রহমান।

চবিতে সংঘর্ষে আহত ৩ শতাধিক, দাবি ছাত্রদলের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘আহতের সংখ্যা তিন শর অধিক। আমাদের কর্মী প্রায় ৭০ জনের মতো আহত হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়স

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত চবি শিক্ষার্থী নাইমুল আইসিইউতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাইমুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নগরীর ন্যাশনাল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে

১৪৪ ধারা জারির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সেনা মোতায়েন
গণজমায়েত, বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব ধরনের দেশীয় অস্ত্র বহনসহ এসব এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। আজ বেলা ২টা থেকে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার এ আদেশ জারি করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের শিক্ষার্থী-এলাকাবাসীর সংঘর্ষ, উপ-উপাচার্যসহ আহত ৫০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শিক্ষার্থীদের দাবি, তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো...

চবিতে সংঘর্ষ, সব পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় রোববারের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে অন্তত ৭০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে...

চবিতে স্থানীয়দের হামলায় ৭০ শিক্ষার্থী আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের এক মেয়ে শিক্ষার্থীকে দারোয়ানের মারধরের ঘটনায় স্থানীয় গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এতে ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ২৪ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে...

ডোপ টেস্টে পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ডোপ টেস্টে কোনো প্রার্থীর পজিটিভ প্রতিবেদন এলে প্রার্থিতা বাতিল হবে।
