
কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
সকল লেখা

অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র্যালি ও মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক র্যালি ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আগামীকাল (২২ মে) থেকে এ ছুটি কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থ

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্ধকালীন শিক্ষার্থীদের ঈদযাত্রার ভোগান্তি ও নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন নিজস্ব পরিবহনের মাধ্যমে সাতটি বিভাগীয় শহরে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২০ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন...

কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।

কুবির ভিসি-কোষাধ্যক্ষের পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ড. মো. হায়দার আলীকে গ্রেপ্তার এবং কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

কুবি শিক্ষক অপহরণ: অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা
পরে গাড়ির ভেতরে তাঁকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে চোখ ও হাত বেঁধে ফেলে অপহরণকারীরা। এ সময় তারা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চায়। অভিযোগে বলা হয়েছে, তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা নেওয়া হয়।

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার, একজনকে পুনরায় একটি কোর্স সম্পন্ন ও আরেকজনের ইন্টার্নশিপ রিপোর্ট বাতিল করা হয়েছে।

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি
‘ইন্সপায়ারিং ইউনিটি, রান ফর ভিক্টোরি’ স্লোগানকে ধারণ করে ‘রান উইথ শিবির’ কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটক থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে দক্ষিণ...

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার
নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীমা নাসরিন বলেন, ‘তাসলিম হক অনন্যা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য। তার পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। অনন্যার উন্নত চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দরকার, যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। আমাদের সকলের সহযোগিতায় বাঁচতে পারে অনন্যার জীবন।’

কুবি প্রেসক্লাবের নেতৃত্বে তনয়-আব্দুল্লাহ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেসক্লাবের ৯ সদস্যের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আতিকুর রহমান তনয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন বার্তা বাজারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ।

কুকসু গঠনতন্ত্রের খসড়া প্রকাশ, প্রার্থিতার বয়সসীমা ২৮ বছর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (কুকসু) গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে ১৯টি ও হল সংসদে ৯টি পদে নির্বাচন হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৮ বছর এবং ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।

কুবির হলে দুই জুনিয়রের বিরুদ্ধে সিনিয়র শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে দুই জুনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে এক সিনিয়র শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী দ্বীন ইসলাম হৃদয়ের দাবি, গতকাল বৃহস্পতিবার তিনি প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

কুবি শিক্ষার্থীকে ট্রেনে উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ যুবক আটক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
