
কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা
কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা
সকল লেখা

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিমানবন্দর থেকে ফেরার পথে ওমানপ্রবাসী শরীফুল ইসলাম ও তাঁর স্বজনদের বহনকারী মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ উঠেছে। পাঁচ বছরের শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে প্রবাসীর বিয়ের স্বর্ণালংকারসহ লাগেজ নিয়ে যায় ৬ থেকে ৭ জনের একটি দল।

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী, অনলাইন জুয়া প্রতিরোধ ও বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে অনলাইন জুয়া-সংক্রান্ত মামলায় তিনজন, মাদক মামলায় চারজন রয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জে মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন উঠেছে। মাদক সেবনের কথা স্বীকার করায় দুজনসহ তিনজনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও আরও এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফ

কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামের দুই কৃষক মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি বন্দে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, কারখানামালিক গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে নাছির নামের এক কারখানামালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ জুলাই) তাঁকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে নাছিরকে কারাগারে পাঠানো হয়েছে।

ভৈরবে বাসচাপায় অটোরিকশাচালক ও নির্মাণশ্রমিক নিহত
কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নির্মাণশ্রমিক। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে মো. আসমত আলী (৬০) নামে এক কৃষক মারা গেছেন। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড়ের পাশে কৃষিজমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

৩১ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন সাংবাদিক দম্পতি
এই দম্পতির শিক্ষা জীবন নতুনভাবে শুরু হয় নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে। সেখান থেকেই তাঁরা কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন।

কুলিয়ারচরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পেছনে ঘাসখেত থেকে জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর পৌর সদরের বড়খারচর মহল্লার বাচ্চু মিয়ার বাড়ির সামনে ঘাসখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. জাহাঙ্গীর (৪০) পৌর সদরের বড়খারচর মহল্লার দুখু ম
