
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামের দুই কৃষক মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি বন্দে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
শাহাব উদ্দিন কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আ. হাশিমের ছেলে। অপরদিকে মো. মজনু মিয়া কুলিয়ারচর পৌর শহরের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দি বন্দে পাশাপাশি জমি হওয়ায় দুই কৃষকই একসঙ্গে কাজ করছিলেন। পরে জমির ওপর দিয়ে যাওয়া আঙ্গুর মিয়ার সেচপাম্পের বৈদ্যুতিক তারে লেগে শাহাবুদ্দিন বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মজনু মিয়াও বিদ্যুতায়িত হন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ গিয়ে লাশ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিদ্যুতায়িত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

দিনাজপুরের ফুলবাড়ী আশ্রয়ণ প্রকল্পের সড়ক পাকাকরণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। আজ বুধবার উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন জমা দেন বাসিন্দ
৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। আজ বুধবার সকালে ২৭ নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ মশারি বিতরণ করেন।
২১ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ রেখে...
২২ মিনিট আগে