
কলকাতা সংবাদদাতা
কলকাতা সংবাদদাতা
সকল লেখা

হাদি হত্যা মামলা: ফয়সাল, আলমগীরকে দিল্লি নিয়ে গেছে তদন্ত সংস্থা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভারতে গ্রেপ্তার এই দুজনকে গত সোমবার রাতে কলকাতা থেকে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়।

হাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন একটি গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তদন্তকারীদের দাবি, তিনি হত্যাকাণ্ডে জড়িত দুই অভিযুক্ত ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন।

হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে বাংলাদেশ ছেড়ে পালাতে সাহায্যকারী ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ শনিবার নদিয়া জেলার শান্তিপুর বাইপাসসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট
ভারতে প্রথমবারের মতো স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট। দীর্ঘ ১৩ বছর শয্যাশায়ী অবস্থায় থাকা দিল্লির যুবক হরীশ রানাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা চিকিৎসা ব্যবস্থা সরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। এই সিদ্ধান্তকে ভারতের বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।

কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন
পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন। গত শনিবার ভোরে সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে বিশেষ অভিযানে তাঁদের আটক করে এসটিএফ।

‘কেহনা ক্যায়া চাহতে হো’, থ্রি ইডিয়টস-এর বিখ্যাত সংলাপটি বলা অধ্যাপক আর নেই
প্রবীণ বলিউড অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের চরিত্রে তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ৯১ বছর বয়সে ভারতের থানে শহরের জুপিটার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

ক্লাউডবার্স্টে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীর। গত চার দিনে জম্মু ও কাশ্মীরের তিনটি ভিন্ন স্থানে ক্লাউডবার্স্টে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২২ জন। এ অবস্থায় আজ সোমবার ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

হিমাচলে বৃষ্টি ও ধসে প্রাণ গেল ১৯৯ জনের, নিখোঁজ ৩৬
উত্তর ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে চলতি বর্ষায় টানা ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে ১৯৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৬ জন। আহত ৩০৪ জনেরও বেশি। প্রবল দুর্যোগে বন্ধ হয়ে গিয়েছে ৫ শর বেশি সড়ক। ২০টির বেশি জায়গায় ধস নামায় বিদ্যুৎ ও পানীয় জলের সংকটও চরমে উঠেছে।

পশ্চিমবঙ্গে ৩০ বছর ধরে সন্ন্যাসীর ছদ্মবেশে ‘বাংলাদেশি অপরাধী’
হাসেম মল্লিক স্বীকার করেছেন, তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তাঁর করা অপরাধের আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর নিজের পরিচয় গোপন করতে জাল ভারতীয় নথি তৈরি করেন।

ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী শিবু সোরেন মারা গেছেন
ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী, আদিবাসী আন্দোলনের অগ্রপথিক এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেন মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও কিডনির জটিলতায় দীর্ঘদিন লড়াইয়ের পর আজ সোমবার সকালে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

ভারতে ট্রাকের সঙ্গে পুণ্যার্থীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১৮
ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে শ্রাবণ মাসের পবিত্র কাঁওয়ার যাত্রায় রওনা হওয়া পুণ্যার্থীরা ছিলেন। গতকাল সোমবার দিবাগত ভোররাতে মোহনপুর থানার জামুনিয়া মোড়ে গোড্ডা–দেওঘর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

গুজরাটে ৪৩ বছরের পুরোনো সেতু ভেঙে গাড়ি-ট্রাক নদীতে, ৯ জনের মৃত্যু
গুজরাটে মহিসাগর নদীর ওপরের ৪৩ বছরের পুরোনো একটি সেতুর মাঝের অংশ ভেঙে গেছে। এ সময় বেশকয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নদীতে ডুবে গেছেন আরও কয়েকজন। এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে।

চুদুরবুদুর থেকে নিজস্বী: বাংলা ভাষার গতিপথের খোঁজে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়
‘বাওয়াল’, ‘ঝাক্কাস’, ‘ফুল্টুস’, ‘নিজস্বী’, ‘চুদুরবুদুর’—বর্তমান প্রজন্মের মুখে এসব শব্দ ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। বাংলা কি তবে তার শুদ্ধ স্বরূপ হারাচ্ছে? না কি এসব নতুন প্রয়োগে ভাষা আরও রঙিন, আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে—এই বিতর্কে আলোকপাত করতেই পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে...

বিশেষ ফ্লাইটে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, পাঠাবে বাংলাদেশে
গুজরাট পুলিশের কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রোটোকল অনুযায়ী এই নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে আটককৃতদের বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ‘ফেরত পাঠানো’ হবে।

প্রবল বর্ষণে হিমাচলে ৬৩ জনের মৃত্যু, অরেঞ্জ অ্যালার্ট জারি
ভারতের হিমাচল প্রদেশে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশেষ করে মন্ডী জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি হিমাচলের...

পশ্চিমবঙ্গে একই দিনে উল্টোরথ ও মহররম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপর মমতার সরকার
আগামী ৫ জুলাই, শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক গুরুত্বপূর্ণ দিন। কারণ, একই দিনে পালিত হতে যাচ্ছে দুই ধর্মের গুরুত্বপূর্ণ আয়োজন—উল্টোরথ ও মহররম। এমন দিনে রাজ্যের সম্প্রীতি বজায় রাখতে কোনোভাবেই গাফিলতি চলবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
