
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘জলি এলএলবি’-এর দৃশ্যের মতো এক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। গত শনিবার (২ আগস্ট) রাতে সন্ন্যাসীর ছদ্মবেশে লুকিয়ে থাকা এক বাংলাদেশি অপরাধীকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৬০ বছর বয়সী মোহাম্মদ হাসেম মল্লিক গত ৩০ বছর ধরে নদিয়া জেলায় বসবাস করছিলেন।
মোহাম্মদ হাসেম মল্লিক ওরফে হাসেম আলী মল্লিকের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) সাবইন্সপেক্টর মোহাম্মদ আবদুন নূর চৌধুরীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসটিএফ ও স্থানীয় পুলিশ নদিয়ার তেহট্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসেম মল্লিক স্বীকার করেছেন, তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তাঁর করা অপরাধের আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর নিজের পরিচয় গোপন করতে জাল ভারতীয় নথি তৈরি করেন।
আজ সোমবার অভিযুক্ত হাসেম মল্লিককে তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন। তদন্তকারীদের ধারণা, এই ধরনের আরও কিছু বাংলাদেশি অপরাধী সীমান্ত পেরিয়ে বাংলায় গা ঢাকা দিয়ে থাকতে পারেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্যকে ‘সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল’ বানানোর অভিযোগ তুলেছে।
বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, ‘বাংলা এখন সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। তারা বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি এই বিষয়ে কিছুই জানত না? তাদের গোয়েন্দা বিভাগ কী করছিল? এমন ঘটনাগুলোই প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চান না। কারণ তিনি তাঁর ভোটব্যাংককে সুরক্ষা দিতে চান।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়া দিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
১২ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২২ মিনিট আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
২৭ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে