
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সকল লেখা

জামিনে বেরিয়েই মামলার বাদীর ওপর হামলা, আহত ২
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরোনো আসামির বিরুদ্ধে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মামলার বাদী মোহাম্মদ রুবেল ও তাঁর বাবা তামিজ আহমদ আহত হয়েছেন। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পুত্র-পুত্রবধূ গেছেন বেড়াতে, ঘরে ঝুলছিল মায়ের নিথর দেহ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে একটি ফ্ল্যাট থেকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে এনসিপি নেতার ওপর হামলা
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী স্কুল রোডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে...

চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, কাজ হারালেন হাজারো শ্রমিক
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার শ্রমিক ছাঁটাই করা হয় এবং শুক্রবার থেকে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। বন্ধের কারণ হিসেবে ব্যাংকের সহযোগিতা না পাওয়া ও কাঁচামাল আমদানি করতে না পারার কথা জানানো হয়েছে।

আনোয়ারায় ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষের ২০০ গাছ নিধন, গ্রেপ্তার ১
চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় ভূমি বিরোধকে কেন্দ্র করে এক গৃহিণীর প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় হামলা ও ছিনতাইয়েরও অভিযোগ আছে। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকার সমাজের বাসিন্দা না হওয়ায় বাবার বাড়ির কবরস্থানে মেয়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকায় মৃত ব্যক্তির লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফন করতে না দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আনোয়ারায় সুপারিগাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় সুপারিগাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্ বাড়িতে এ ঘটনা ঘটে।

আনোয়ারায় বঙ্গোপসাগরে ভেসে আসা অজ্ঞাত লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগরে ভাসমান অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১টার দিকে রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা ছিপাতলী ঘাট এলাকায় লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক হলেন কৃষক লীগের সম্পাদক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের অ্যাডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক সাগর মিত্র। গতকাল শনিবার সাগর মিত্রকে আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদ।

খালে ভাসছিল হাত-পা বাঁধা শ্রমিকের লাশ
চট্টগ্রামের আনোয়ারায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ফকিরেরচর এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘূর্ণিঝড় রিমাল: বঙ্গবন্ধু টানেলে যানচলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রোববার দুপুর থেকে বঙ্গবন্ধু টানেলে সব ধরের গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।

পুলিশ দেখে নৌকায় ২২ বস্তা চিনি রেখেই নদীতে ঝাঁপ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকায় ভর্তি করা ২২ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান দুজন।

চট্টগ্রামে হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় হিট স্ট্রোকে ছালেহ আহমদ শাহ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। ছালেহ আহমদের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায়।

চট্টগ্রামে চিনির কারখানায় আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১৮ ইউনিট
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম সুগার মিলের আগুন ছয় ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় কারখানার এক শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সন্তানের সাফল্যে ‘সফল জননী নারী’ হলেন আনোয়ারার রোকেয়া
স্বামীর মৃত্যুর পর পরিবার ও তিন সন্তানের খরচ চালাতে হিমশিম খেতে হতো রোকেয়া বেগমকে। চেষ্টা করতেন নিজে কিছু করতে। বাড়িতে হাঁস-মুরগি, শাকসবজির আবাদ করেও টাকা জোগাড় করতেন। এই টাকা দিয়েই সন্তানদের লেখাপড়ার খরচ ও চাহিদা মেটাতেন। নিজে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও তিন সন্তানকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করেছ

কর্ণফুলীতে পণ্যবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ১
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় আজিজুল হক (৪০) নামে এক স্কট নিখোঁজ রয়েছেন। গতকাল রোববার রাতে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজে থাকা নাবিকসহ ১৩ জন প্রাণ বাঁচাতে নদীতে লাফ দেয়।
