
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সাজিয়া আকতার মুন্নি (৪৭) নামে এক নারীর জমির প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. ফয়সাল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বরুমছড়া ইউনিয়নের নলদিয়া মৌলভী এরশাদ উল্লাহর বাড়ির মো. আবুল কাশেমের স্ত্রী সাজিয়া আকতার মুন্নির জমিতে প্রতিপক্ষের লোকজন এসে গাছ কাটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।
অভিযোগে আরও বলা হয়, গাছ কাটায় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবার হামলার শিকার হয়। এতে গুরুতর আহত হন মুন্নির মেয়ে সারজিনা জান্নাত সাইমা (১৬)। এ সময় একটি মোবাইল ফোন এবং দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী সাজিয়া আকতার মুন্নি বলেন, ‘প্রতিবেশি মো. জুবায়েরুল হক, মো. একরামূল হক (৫০), মো. মাহমুদ (১৮), মো. ফয়সাল (২৫), মো. হাসান (২৬), মো. আরমান (২২), মোহাম্মদসহ (২১) কয়েকজন আজ ভোরে আমাদের জমির গাছগুলো কেটে ফেলে এবং জমি দখলে নেওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে আমাদের মারধর করে মোবাইল ফোন ও দেড় লাখ টাকা মূল্যে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আমরা তাদের বিচার চাই।’
আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে। ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা চালানোর চেষ্টাসহ বিশৃঙ্খলা তৈরি ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।’

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
২২ মিনিট আগে
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে...
২৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে