Ajker Patrika
Add

ইয়াহ্ইয়া মারুফ, সিলেট 

ইয়াহ্ইয়া মারুফ, সিলেট 

সকল লেখা
সিলেট বিভাগ: কোন্দল, বিদ্রোহীর চাপে বিএনপি, জোটে ‘দুর্বল’ জামায়াত

সিলেট বিভাগ: কোন্দল, বিদ্রোহীর চাপে বিএনপি, জোটে ‘দুর্বল’ জামায়াত

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৫টিতে এবারের ভোটের লড়াই দলগুলোর মধ্যে যতটা, তার চেয়ে বেশি আলোচনায় বিএনপির ভেতরের টানাপোড়েন। বিএনপির দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থান গড়ে তোলায় একদিকে ভোটব্যাংক ভাগ হচ্ছে, অন্যদিকে পাল্টে যাচ্ছে জয়ের হিসাব-নিকাশ।

১০ ফেব্রুয়ারি ২০২৬
সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ফলে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন তারেক রহমান।

১১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবার সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। শেষ মেয়াদে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র থাকাকালে ও পরবর্তী ২ বছরে বিপুল সম্পদ বেড়েছে তাঁর। একই সঙ্গে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন তাঁর স্ত্রী সামা হক চৌধুরীও। সেই

০৪ জানুয়ারি ২০২৬
কোন্দলই বিএনপির বড় সংকট

কোন্দলই বিএনপির বড় সংকট

প্রচার জমে ওঠে সিলেটের সংসদীয় আসনগুলোয়। জনসংযোগ, উঠান বৈঠক করতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের নেতা-কর্মীদের। এক বছর আগে প্রার্থী ঘোষণা করা জামায়াতে ইসলামী প্রচারে খানিকটা এগিয়ে। দলটির সঙ্গে জোটসঙ্গী বাকি ৭ দলকে কোন কোন আসন ছেড়ে দেওয়া হবে, এ নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে।

১৯ ডিসেম্বর ২০২৫
সিলেটে বালু-পাথর লুট: কর্মকর্তাদের অসততায় নিঃশেষ হয় পাথর

সিলেটে বালু-পাথর লুট: কর্মকর্তাদের অসততায় নিঃশেষ হয় পাথর

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগের চার জেলায় পরিবেশ ধ্বংস করে ব্যাপকভাবে বালু-পাথর লুটপাট শুরু হয়। ২ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী। গত ৯ মাসে পরিবেশ ও খনিজ সম্পদ রক্ষায় তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। উল্টো তাঁর বক্তব্যে উৎসাহিত হয়...

২৩ আগস্ট ২০২৫
সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

সিলেটের বিখ্যাত সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় সরকারি প্রতিষ্ঠানসহ ৫১ ব্যক্তি ও সংস্থার সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও (৪ জন; ৫ আগস্টের পর দায়িত্ব পালনকারী), ওসি, বিজিবির সদস্য ও স্থানীয় বিএনপি, জামায়াত...

২১ আগস্ট ২০২৫
সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।

১৮ আগস্ট ২০২৫
নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কম যোগ্য প্রার্থীকে অনিয়মের মাধ্যমে প্রভাষক পদে নিয়োগ দেওয়ার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ওই প্রভাষকের বেতনসহ আর্থিক সুবিধা বন্ধ করে তাঁকে কেন চাকরিচ্যুত করা হবে

১৭ মে ২০২৫
দুই ভিসির ‘অনিয়মের পথে’ নতুন ভিসি

দুই ভিসির ‘অনিয়মের পথে’ নতুন ভিসি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (এসএমইউ) প্রথম উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও দ্বিতীয় উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত। তাঁদের দেখানো পথেই হাঁটছেন তৃতীয় ও বর্তমান ভিসি ডা. ইসমাঈল হোসেন পাটোয়ারী। অবৈধভাবে ও অনিয়মের মাধ্যমে নিয়োগ করা...

০৬ এপ্রিল ২০২৫
‘ভুয়া’ এইসির ভয়ংকর কাজ

‘ভুয়া’ এইসির ভয়ংকর কাজ

একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ছাপা, পরীক্ষার ফলাফল প্রকাশ, সার্টিফিকেটে স্বাক্ষর, বিভিন্ন কার্যাদেশ বা সরবরাহ আদেশে স্বাক্ষর, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন, বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা উত্তোলন—এসব গুরুত্বপূর্ণ কাজ একজন ভুয়া ‘সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক’ করবেন, তা ভাবা যায় না।

২৫ মার্চ ২০২৫
বিধির বাইরে টাকা তুললেন ডিসি

বিধির বাইরে টাকা তুললেন ডিসি

‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।

১৬ মার্চ ২০২৫
জাহাঙ্গীরের স্ত্রী জোহরার ‘অনিয়ম-দুর্নীতি’ই নিয়ম

জাহাঙ্গীরের স্ত্রী জোহরার ‘অনিয়ম-দুর্নীতি’ই নিয়ম

সিলেটে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) মো. জাহাঙ্গীর আলমের দাপটে তাঁর স্ত্রী ফেঞ্চুগঞ্জ সদর ক্লিনিকের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) জোহরা বেগমও বেপরোয়া। সব অনিয়মই তাঁর কাছে নিয়ম। এ রকম আরও অভিযোগ পাওয়া গেছে তাঁর সহকর্মী ও এলাকাবাসীর কাছ থেকে।

১৩ মার্চ ২০২৫
৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সিলেটের কানাইঘাটের দরিদ্র পরিবারের সন্তান মো. জাহাঙ্গীর আলম। ২০০৯ সালে যোগ দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে। এরপর ‘জাল-জালিয়াতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে’ ১৭ বছরে তৃতীয় শ্রেণির এই কর্মচারী বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হন।

১০ মার্চ ২০২৫
হাওরের ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ৪৫%

হাওরের ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ৪৫%

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবে কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর দাবি, জেলায় বাঁধের কাজ গড়ে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও সাত দিন সময় বাড়ানোর কথা জানিয়েছেন তাঁরা। তবে স্থানীয় কৃষক ও হাওর আন্দোলনের...

০১ মার্চ ২০২৫
ইউএনও, পিআইওর সইয়ে জব্দ পাথর লুট

ইউএনও, পিআইওর সইয়ে জব্দ পাথর লুট

স্থানীয়দের মাধ্যমে লুটপাট করা প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করে টাস্কফোর্স। প্রায় তিন কোটি টাকার পাথর পাহারায় নিয়োজিত করা হয় পুলিশ, গ্রাম পুলিশ ও চৌকিদার। তবে কাজের কাজ কিছুই হয়নি। বেআইনিভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) লিখিত অনুমোদন দেখিয়ে...

২৩ জানুয়ারি ২০২৫
দুর্নীতিতে ‘দুর্বার’ প্রকৌশলী ফজলে রব্বে

দুর্নীতিতে ‘দুর্বার’ প্রকৌশলী ফজলে রব্বে

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে। এর আগে গাজীপুর, বরিশাল ও ঢাকায় কর্মরত ছিলেন তিনি। ওই সব এলাকায় থাকার সময় ফজলে রব্বের নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এর পরও তিনি দমে যাননি। সিলেটে এসেও কমিশন-সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে।

২৮ অক্টোবর ২০২৪