
আবুল বাসার সাজ্জাদ, ঢাকা
আবুল বাসার সাজ্জাদ, ঢাকা
সকল লেখা

ডিমের দাম বাড়ে, লাভ যায় কার পকেটে
দাম বাড়লেও উৎপাদন খরচের সঙ্গে বিক্রয়মূল্যের সমন্বয় করতে পারছেন না বলে দাবি করছেন খামারিরা। তাঁদের অভিযোগ, ডিমের বাজারে করপোরেট প্রতিষ্ঠান ও মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ক্ষুদ্র খামারিরা।

দুর্গন্ধ যাচ্ছেই না, নিষ্ফল ৫০ কোটি টাকার প্রকল্প
রাজধানীর যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হাতিরঝিল প্রকল্প একই সঙ্গে দারুণ দৃষ্টিনন্দন। নগরবাসীর অবসর বিনোদনের অন্যতম গন্তব্য। কিন্তু প্রকল্পটি যার নামে, সেই হাতিরঝিলের পানিতে অসহনীয় দুর্গন্ধের ভোগান্তি কমছে না। বিশাল এই জলাশয়ের পানি শোধনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্প পরে বন্ধ হয়ে

রাজধানীতে জলাবদ্ধতা: বৃষ্টি না হলেও পানিতে ডোবে কমিশনার রোড
অল্প কিছুক্ষণ জোরে বৃষ্টি হলেই হাঁটুপানি। কোথাও ঘণ্টার পর ঘণ্টা, কোথাও আবার দিনের পর দিন জমে থাকে সেই পানি। তবে পূর্ব রামপুরার জামতলার কমিশনার রোডের বাসিন্দাদের দুর্ভোগ শুধু বৃষ্টির পানিতে সীমাবদ্ধ নয়। আকাশে মেঘ না থাকলেও অনেক সময় ড্রেনের ময়লা পানি উপচে উঠে ডুবে যায় সড়ক।

পানিতে ময়লা-দুর্গন্ধ, দুর্ভোগে বাড্ডাবাসী
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে...

বিজ্ঞাপনে ঢাকা পড়ছে শহর ঢাকার মুখ
সেই কবে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আক্ষেপ করে লিখেছিলেন, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। নিভৃতে প্রেমিকাকে দেখা দিতে গিয়ে কবি মহানগরের বাহারি বিজ্ঞাপনের আড়ালে হারিয়ে গিয়ে সেই খেদোক্তি করেছিলেন। আর এখন ঢাকার রাজপথে বের হলে যে কারও মনে হতে পারে, গোটা শহরটারই মুখ যেন চাপা পড়েছে বিজ্ঞাপনের নিচে।

ডেঙ্গু রোগীর চাপে হিমশিম, খালি নেই একটি শয্যাও
ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ৫০ শয্যার ‘ডেঙ্গু কর্নার’ পূরণ হয়ে গতকাল মঙ্গলবার ভর্তি ছিল ৬০ জন। তাই নতুন ডেঙ্গু রোগী এলে তাদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু আগের কোনো রোগী ছাড়পত্র পেলে তার বেডে নতুন রোগী ভর্তি করা হচ্ছে।

নগরে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ, টার্ফে খেলছেন তরুণেরা
রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা মো. আসাদ ৪০ পেরিয়েছেন। কয়েক দশক আগেও এলাকাটিতে উন্মুক্ত স্থানের অভাব ছিল না। এই প্রতিবেদক আসাদের শৈশবের খেলাধুলার কথা জানতে চাইলে একটু স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। জানালেন, নব্বইয়ের দশকে বিকেলে স্কুল থেকে ফিরেই যেতেন খেলার মাঠে।

রাজধানীর বাজারদর: করছাড়ের প্রভাব নেই বাজারে
নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ-রসুন, লবণ, চিনি, ভোজ্যতেলসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও।
