
আবদুল বাছেদ, ঢাকা
আবদুল বাছেদ, ঢাকা
সকল লেখা

কিম জং উন কি এখন দক্ষিণ কোরিয়া আক্রমণ করবেন
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বরাজনীতির মেরুকরণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এক অঞ্চলের উত্তাপ অন্য অঞ্চলের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে। গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং নিশ্চিত করেছেন, পেন্টাগন দক্ষিণ কোরিয়া থেকে তাদের অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ এবং

সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র কি ইরানের আছে
ইরানের আকাশসীমা এখন মার্কিন ও ইসরায়েলি বোমারু বিমানের দখলে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। এই অপারেশনে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল
মানুষ সহজ সমাধান পছন্দ করে, বিশেষ করে, যখন সেটিতে অল্প পরিশ্রমে বা বিনিয়োগে অধিক মুনাফা পাওয়া যায়। ধরুন, একটি দেশে ব্যাপক বেকারত্বের সমস্যা, সে দেশের যুবকদের দ্রুত ধনবান হওয়ার উপায় বাতলে দিয়ে আপনি নিজ স্বার্থ হাসিল করতে পারেন। বাংলাদেশেও অবশ্য পেরেছেন অনেকেই—ডেসটিনি, ইভ্যালি থেকে শুরু করে সমুদ্রপথে

তাইওয়ানের আকাশে যুদ্ধের ছায়া, চীনকে কি হারাতে পারবে যুক্তরাষ্ট্র
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। ২০২৫ সালের শুরু থেকে দুই পক্ষের কূটনৈতিক যোগাযোগ ক্রমেই শীতল হচ্ছে। চীন বারবার বলছে, তাইওয়ান আমাদের অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাইওয়ানের নিরাপত্তা আমাদের কৌশলগত স্বার্থের অঙ্গ।

পাণ্ডা কেন বাঁশ খায় আর কফিলে সান্ডা?
আজ বিশ্ব বাঁশ দিবস। জীবনে নানাভাবেই বাঁশ খেয়েই চলেছি, আক্ষরিক অর্থে না হলেও ভাবগত দিক থেকে তো বটেই। এই রুঢ় জীবন বাস্তবতায় সব মানুষকেই কখনো না কখনো একটু-আধটু বাঁশ খেতেই হয়। তো বাঁশ দিবসে কাজের ফাঁকে আমার বন্ধু কফিলের সঙ্গে এই ‘বাঁশ খাওয়া’ নিয়েই আলাপ করছিলাম।

নীলা মার্কেটের হাঁসের মাংস, নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা
গত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টান টান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।

শান্তিতে নোবেল পেতে নরওয়েতে ‘হেইট বাস্টার’ মারবেন ট্রাম্প!
পৃথিবীর বিস্ময় ডোনাল্ড ট্রাম্প। জীবনে হননি কী! তিনবারের স্বামী, পাঁচবার বাবা, কয়েকবার বিলিয়নিয়ার, দুবারের মার্কিন প্রেসিডেন্ট ও হাজারো টুইটের কবি। কিন্তু এত প্রাপ্তির মাঝেও রয়ে গেছে এক শূন্যতা। তাঁর ঝুলিতে এখনো নেই নোবেল শান্তি পুরস্কার। ‘হিংসুটে’ নোবেল কমিটির কারণেই তাঁর জীবনে আজও এই অপ্রাপ্তি।

রেজা পাহলভি কি খামেনির বিকল্প হতে পারবেন
ইসরায়েলের আক্রমণে শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তাদের মৃত্যু, তেহরানে ক্রমাগত বিস্ফোরণ ও যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ইরানে ইসলামি শাসনব্যবস্থার পতন কি এবার হতেই চলেছে? অনেক বিশ্লেষক বলছেন, খামেনির পতন এখন সময়ের ব্যাপারমাত্র।

সেকেন্ড রিপাবলিক: সফলতার চেয়ে ব্যর্থতার নজির বেশি
বিশ্ব ইতিহাসে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে পুরনো শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে ‘সেকেন্ড রিপাবলিক’ বা দ্বিতীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছে। এটি সাধারণত স্বৈরশাসন, দমনমূলক শাসনব্যবস্থা বা ব্যর্থ গণতন্ত্রের পতনের পর গণআকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়।

অম্ল থেকে মধুর ভারত-চীন সম্পর্ক, কতটা উদ্বেগে যুক্তরাষ্ট্র
জন্মলগ্ন থেকেই সাপে-নেউলে সম্পর্ক এশিয়ার বৃহৎ দুই জনবহুল দেশ ভারত-চীন। তবে গত সপ্তাহের ব্রিকস সম্মেলন দিয়েছে তাতে বদলের হাওয়া। রাশিয়ার কাজানে সম্মেলন শুরুর ঠিক আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর উত্তেজনা প্রশমন চুক্তিতে সই করে দুই দেশ। দীর্ঘ তিতীক্ষার ফসল এই চুক্তি বাস্তবায়নে হয়নি কাল-বিলম্ব।

ইরান–মিসরে ট্রান্সজেন্ডার স্বীকৃতি ও বাংলাদেশ প্রসঙ্গ
সম্প্রতি চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে, আলোচনা–সমালোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে হিজড়া–ট্রান্সজেন্ডার ইস্যু। প্রথম গোষ্ঠীর সকল অধিকার নিশ্চিতে অধিকাংশ মানুষ আপাত একমত হলেও দ্বিতীয় শ্রেণির বেলায় কেউ জ্বলে উঠছেন তেলে–বেগুনে, আবার কেউ বোধ করছেন চরম অস্বস্তি।

অপারেশনের গজ কাপড়ের সঙ্গে যেভাবে জড়িয়ে আছে গাজার নাম
প্রতিনিয়ত আমরা যোগাযোগের প্রয়োজনে হাজারো শব্দ ব্যবহার করে থাকি। সেসব শব্দের জন্ম ও সামাজিক–রাজনৈতিক প্রেক্ষাপটে বিবর্তনের ইতিহাস রয়েছে। নিত্যদিন ব্যবহার্য কয়টি শব্দের বিবর্তনের ইতিহাসই বা আমরা জানি!
