Ajker Patrika
Add

 লালপুর (নাটোর) প্রতিনিধি

 লালপুর (নাটোর) প্রতিনিধি

সকল লেখা
নাটোরে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নাটোরে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নাটোরের লালপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোন মারা গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম ও মোছা. ববি খাতুন দম্পতির ছেলে আবু বক্কর সিদ্দিক (৬) ও মেয়ে সোহাগী খাতুন আতিয়ারা (৯)।

১৯ সেপ্টেম্বর ২০২৬
পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২০

পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২০

নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চল ও স্থলভাগে সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ফার্স্ট লাইট’ নামের এক বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার ও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

০৯ নভেম্বর ২০২৫
লালপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে রোগী দেড় শতাধিক ছাড়িয়েছে

লালপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে রোগী দেড় শতাধিক ছাড়িয়েছে

নাটোরের লালপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন গার্মেন্টস শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত তিন দিনে মোট আক্রান্তের সংখ্যা ১৫৩ জনে দাঁড়াল।

০২ জুন ২০২৫
শয়নকক্ষে স্ত্রীর আর তামাক পোড়ানো ঘরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

শয়নকক্ষে স্ত্রীর আর তামাক পোড়ানো ঘরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষে স্ত্রীর আর বাড়ির অদূরে তামাক পোড়ানো ঘরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

০২ জুন ২০২৫
ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ২২টি মোবাইলসহ নানা সরঞ্জাম উদ্ধার

ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ২২টি মোবাইলসহ নানা সরঞ্জাম উদ্ধার

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর হ্যাকার ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত...

২৮ মে ২০২৫
ইজারার নামে চাঁদাবাজি, সেনা অভিযানে আটক ৩

ইজারার নামে চাঁদাবাজি, সেনা অভিযানে আটক ৩

নাটোরের লালপুরে হাট-বাজার ইজারার নামে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী। রোববার (২৫ মে) উপজেলার লালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

২৫ মে ২০২৫
কমিটি নিয়ে দ্বন্দ্বে নাটোরে আশ্রমে গুলি-ভাঙচুর

কমিটি নিয়ে দ্বন্দ্বে নাটোরে আশ্রমে গুলি-ভাঙচুর

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে নাটোরের লালপুরের গোসাই আশ্রমে ফাঁকা গুলিবর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। আজ মঙ্গলবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

২০ মে ২০২৫
মন্দিরে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে আহত ২, আটক ১

মন্দিরে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে আহত ২, আটক ১

নাটোরের লালপুরে শিবমন্দিরে পূজা উদ্‌যাপনের সময় উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী আলিউল ইসলাম (২১) নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।

১৪ মে ২০২৫
প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও ফাঁস: গ্রেপ্তার বেঙ্গল সুগার মিলের কর্মকর্তা বরখাস্ত

প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও ফাঁস: গ্রেপ্তার বেঙ্গল সুগার মিলের কর্মকর্তা বরখাস্ত

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) মো. শাফিউদ দৌলাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার মিল কর্তৃপক্ষের এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

১২ মে ২০২৫
ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন-সংলগ্ন করিমপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ঈশ্বরদী জিআরপি থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

১১ মে ২০২৫
ঢাবি-রুয়েটসহ ৬ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত জুবায়েরের

ঢাবি-রুয়েটসহ ৬ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত জুবায়েরের

দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও আর্থিক অনটনে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে জুবায়ের ইবনে আল মাহমুদ নামের এক শিক্ষার্থীর। তিনি নাটোরের লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামের দরিদ্র রিকশাচালক কামরুজ্জামান ইমন ও মোছা. সাবিনা বেগম দম্পতির বড় ছেলে।

০৬ মে ২০২৫
ভ্যানে ধাক্কা দিয়ে পালালেন অ্যাম্বুলেন্সচালক, রোগীর মৃত্যু

ভ্যানে ধাক্কা দিয়ে পালালেন অ্যাম্বুলেন্সচালক, রোগীর মৃত্যু

নাটোরের লালপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। এ সময় ওই অ্যাম্বুলেসে থাকা শিমুল আলী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর ত্রিমোহনী ও নুরুল্লাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিমুল আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা

২২ এপ্রিল ২০২৫
গ্রেপ্তার ছাত্রদল নেতা ছিনতাই: ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

গ্রেপ্তার ছাত্রদল নেতা ছিনতাই: ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এদিকে সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত

০৯ এপ্রিল ২০২৫
বিএনপি নেতার বাড়িতে গুলি: গ্রেপ্তার ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলেন নেতা-কর্মীরা

বিএনপি নেতার বাড়িতে গুলি: গ্রেপ্তার ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলেন নেতা-কর্মীরা

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বলেন, ‘মামলার আসামি রুবেল উদ্দিনকে থানা হেফাজত থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী বিপথগামী কিছু নেতা ছিনিয়ে নিয়ে যায়। এটি অত্যন্ত ন্যক্কারজনক, ঘৃণ্য ও দুঃখজনক ঘটনা। এ ধরনের অপকর্মের জন্য বিএনপি লালপুর শাখার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

০৯ এপ্রিল ২০২৫
অতিরিক্ত ভাড়া আদায়ে তিন পরিবহনকে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ে তিন পরিবহনকে জরিমানা

নাটোরের লালপুরে ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তিনটি পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

০৬ এপ্রিল ২০২৫
লালপুরে স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

লালপুরে স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

নাটোরের লালপুরে স্ত্রী ও সন্তানের সঙ্গে রাগ করে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

০৪ এপ্রিল ২০২৫