
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) মো. শাফিউদ দৌলাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার মিল কর্তৃপক্ষের এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল বলেন, মো. শাফিউদ দৌলাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব যুক্তিযুক্ত না হলে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। গতকাল তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় অর্থাৎ আপনি ফৌজদারি অপরাধের দায়ে জেলহাজতে সোপর্দ থাকার কারণে ১০ মে তারিখ হতে আপনাকে এ মিলের চাকরি হতে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।’
এর আগে গত শনিবার সাবেক প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁসের অভিযোগে পর্নোগ্রাফি মামলায় শাফিউদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা ও নর্থ বেঙ্গল সুগার মিলের এক নারী কর্মকর্তা ২০২২ সালে সিডিএ মো. শাফিউদ দৌলার (৩৮) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
সে সময় শাফিউদ দৌলা ওই ভুক্তভোগীর (৩৫) ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। গত শুক্রবার সন্ধ্যায় একটি ফেসবুক আইডি থেকে সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই রাতে ভুক্তভোগী থানায় একটি মামলা করলে পুলিশ শাফিউদ দৌলাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী (৪০) বলেন, ‘২০২২ সালের ডিসেম্বরে আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালে কৌশলে তার ঘনিষ্ঠকালীন মুহূর্তের ভিডিও ধারণ করেন মো. শাফিউদ দৌলা। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করলে বিষয়টি নিয়ে সালিস মীমাংসা করা হয়। সম্প্রতি আবার একাধিক নম্বর থেকে চাঁদা দাবি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানায় অভিযোগ দায়ের করা হয়।’
অপর দিকে মো. শাফিউদ দৌলার স্ত্রী বলেন, ‘২০২৩ সালে সালিসের কাছে সব ডকুমেন্টস অর্পণ করে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। এত দিন পরে হঠাৎ করে কারা আবার ভিডিও ছড়িয়েছে, আমরা কেউ জানি না। আমার স্বামী এর সঙ্গে জড়িত নয়।’
এ বিষয়ে মিলের তৎকালীন সিবিএ সভাপতি মো. গোলাম কাওসার বলেন, সে সময় উভয়কে ধারণ করা ভিডিওগুলো ডিলিট (মুছে ফেলতে) করার কথা বলা হয়েছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, গত শনিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আইটি বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ভারতে পাচারকালে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ডসহ সুজাউদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। যশোর সদর উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাঁকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ ডায়মন্ডের বর্তমান বাজারমূল্য সাড়ে
৭ মিনিট আগে
মাটি লুটের সংবাদ প্রকাশের জেরে রাজশাহীর চারঘাটে সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকির পর তাঁকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
২৮ মিনিট আগে
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জ্বর, কাশি ও শরীরে র্যাশ নিয়ে অসুস্থ এসব শিশুকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ডিমলা ও ডোমার থেকে একজন করে এবং সদর উপজেলার চার শিশু রয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর শুরু হওয়া এ অভিযানে কিছু জায়গায় বাধা এলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগের দিন উচ্ছেদ করা বেশির ভাগ স্থানেও নতুন করে দখল বসেনি বলে জানিয়েছে
২ ঘণ্টা আগে