
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।

টুঙ্গিপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুনিয়া খানম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার কুশলী ইউনিয়নের চর-কুশলী গ্রামে এ ঘটনা ঘটে।

ফেসবুকে ভিডিও দেখে এমপির নির্দেশ, জলাবদ্ধতা থেকে মুক্ত ৩০০ পরিবার
উপজেলার বর্ণি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাসির সড়কে একটি কালভার্ট ছিল। এতে পানি সরাসরি নদীতে প্রবাহিত হতো। প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাবুল শেখ নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে কালভার্টের মুখে মাটি ও বালু ভরাট করে।

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণে যুবক আহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামের এক যুবকের হাত-পা ও মুখমণ্ডল ঝলসে গেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার নিজ বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত হন তিনি।

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক বিএনপির কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি কর্মীকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী, ভাতিজাসহ চারজন আহত হন।

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করেন লেলিন সাহা (৩৬) নামের এক নেতা। তবে শেষরক্ষা হয়নি তাঁর। পদত্যাগের ঘোষণার মাত্র দুই ঘণ্টা পরই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দেওয়ার ছয় মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলে এনসিপির অফিশিয়াল পেজে জানানো হয়েছে।

মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেওয়া তরুণকে গণধোলাই
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মামলার ভয় দেখিয়ে এক ড্রেজার মিস্ত্রির কাছে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে মোরসালিন শেখ (১৮) নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় গণধোলাই খেয়েছেন নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দেওয়া ওই তরুণ।

ওসির কাছে দরখাস্ত দিয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের
মুকসুদপুরে থানার ওসির কাছে আবেদন (দরখাস্ত) করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ৭ জন স্থানীয় জনপ্রতিনিধি। গত সোমবার আবেদনটি করেন উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ওই ৭ সদস্য। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনার ঝড় ওঠে।

টুঙ্গিপাড়ায় ছাত্রদলের কমিটিতে নাম, ‘জানেন না’ পদপ্রাপ্ত নেতা
‘আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। উক্ত কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’

বিমা কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিমা গ্রাহকদের পলিসির কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রুপালি লাইফ ইনস্যুরেন্স মধুমতি সার্ভিস সেলের জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক (জিএম) সাইদুর রহমানের বিরুদ্ধে।

টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা এলাকার চৌড়ঙ্গি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী। গতকাল রোববার রাত সাড়ে ৯টা থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাঁজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেছিলেন

ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ সন্দেহে সাফায়েত গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করতে গিয়ে বাধা পেয়েছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা এক পুলিশকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করেন। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন।
