Ajker Patrika

মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া স্মৃতিপদক পেলেন ২ গুণীজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২০: ৩৪
মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া স্মৃতিপদক পেলেন ২ গুণীজন
পদক-সম্মাননা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আধুনিক নাট্যচর্চা, সাহিত্য ও শিক্ষাজগতের অন্যতম পথিকৃৎ শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা ও ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান। নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই গুণী এই সম্মাননায় ভূষিত হন।

এবার মুনীর চৌধুরী সম্মাননা পেলেন মোহাম্মদ জয়নুদ্দীন। মুনীর চৌধুরীকে নিয়ে গবেষণার জন্য তাঁকে এই সম্মাননা জানানো হয়। অন্যদিকে রূপসজ্জা ও নাট্যচর্চায় সামগ্রিক অবদানের জন্য শুভাশীষ দত্ত তন্ময়কে দেওয়া হয় মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি ও বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। স্বাগত বক্তব্য দেন থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার। উপস্থিত ছিলেন কেরামত মওলা, তারিক আনাম খান, অধ্যাপক আব্দুস সেলিম, বাবুল বিশ্বাস, ত্রপা মজুমদার, আসিফ মুনীর, সৈয়দ আপন আহসানসহ অনেকে।

বাংলাদেশের নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৯ সাল থেকে নিয়মিতভাবে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ১৯৯৭ সাল থেকে প্রতিভাবান তরুণ নাট্যকর্মীদের ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ দিয়ে আসছে নাট্যদল ‘থিয়েটার’।

প্রতিবছর এই দুটি পদক দেওয়া হলেও বর্তমানে এক বছর পরপর তা দেওয়া হচ্ছে। আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের সৌজন্যে মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত