
মৃৎশিল্প নিয়ে কাজ করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ চঞ্চল। কিন্তু এবার তিনি একক পেইন্টিং নিয়ে হাজির হলেন সবার সামনে। ‘মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীতে তিনি মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় অন্তর্জগতে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তারই নন্দনতাত্ত্বিক প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে উদ্বোধন হয় এই প্রদর্শনীর। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ওসমান জামাল মিলনায়তনে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, শিল্পী তার শৈশব থেকেই একজন গুণী মানুষ হিসেবে বেড়ে উঠেছেন। তার কাজ আরও বিস্তৃত হোক। তিনি অনেক গুণে গুণান্বিত। সংগীত, অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এই ধরনের গুণী ব্যক্তিত্বদের আরও বেশি কদর দরকার। বাংলাদেশের শিল্পকলা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ছড়িয়ে পড়ুক।
শিল্পী শেখ আজহারুল ইসলাম শেখ বলেন, মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব আমার কাছে কোনো নির্দিষ্ট ঘটনা বা রাজনৈতিক বয়ানের সরাসরি চিত্রায়ণ নয়। এখানে মুক্তি বলতে আমি শুধু রাজনৈতিক বা সামাজিক মুক্তিকে বুঝি না, এর সঙ্গে যুক্ত আছে মানুষের মর্যাদা, মানবিক মৌলিক অধিকার, ন্যায়, স্বাধীনতা এবং আত্মমুক্তির গভীর আকাঙ্ক্ষা।
আয়োজনের সভাপতি প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার বলেন, আমাদের শিল্পীদের কাজ দেশে যেমন প্রচার দরকার তেমনই বিদেশেও পাঠানো দরকার আছে। যাতে তারাও বুঝতে পারে আমরা এখানে কী ধরনের কাজ করছি। দেখার প্রয়োজন আছে তাঁরা আমাদের শিল্প সম্পর্কে কী বলেন।
প্রদর্শনীটির পেছনে দায়িত্ব পালন করেছেন চারুকলা বিভাগের শিক্ষক রেজা আসাদ আল হুদা অনুপম। তিনি সিরামিক শিল্পী, একজন গবেষক এবং আবার পেইন্টারও। সিরামিক নিয়ে তাঁর কাজের কথা হবে, এ সত্য। তিনি বাংলাদেশের মৃৎ শিল্পে অবদান রেখেছেন। কিন্তু তাঁর পেইন্টিং নিয়েও কথা বলতে হবে। আমি খুব কাছ থেকে তাঁর পেইন্টিং দেখেছি। তাঁর পেইন্টিং অনেকটা কবিতার মতো। রংগুলো এবং কম্পোজিশন কাব্যের মতো।
আয়োজনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল রতন, শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।
আয়োজনে প্রথমে শিল্পীকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এর পরে শিল্পীর সংক্ষিপ্ত জীবন পাঠ করা হয়। ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টায় থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে।

এবার অন্য ভাষায় আরবি সাহিত্য বিভাগে আরব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও সবচেয়ে বেশি অর্থমূল্যের সাহিত্য পুরস্কার ‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড’ পেয়েছে জার্মান আরবি ভাষাবিদ স্টেফান ভাইডনারের একটি সংকলন।
৭ দিন আগে
শিশুসাহিত্যিক ও সম্পাদক আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ দিন আগে
শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হয়। এর আগে আজ শুক্রবার আসর নামাজের পর মিরপুরের গোলারটেক ঈদগাহ্ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
২০ দিন আগে
বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
২৪ দিন আগে