Ajker Patrika

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৩
শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই
শিশুসাহিত্যিক আখতার হুসেন। ছবি: সংগৃহীত

শিশুসাহিত্যিক ও সম্পাদক আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

আখতার হুসেন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ১৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

উল্লেখ্য, বাংলা সাহিত্যে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছিলেন আখতার হুসেন। বিশেষ করে শিশুসাহিত্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদকের দায়িত্ব পালন করে অবসরে যান। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

আখতার হুসেনের বয়স হয়েছিল ৮১ বছর। নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে ১৯৪৫ সালের ১ নভেম্বরে তাঁর জন্ম।  দুই ছেলে, স্বজন, সুহৃদ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত