
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যা। আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশের জাদুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে উঠবে একাডেমির জাতীয় নাট্যশালা। এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
একাডেমি বলছে, জাদুশিল্পী শাহীন শাহর তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে কর্মাশালাটি। শেষ হবে ৫ সেপ্টেম্বর (শনিবার)। কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন আবু সাদাত মো. মামুন ও জাদুশিল্পের ভাষাশৈলী প্রশিক্ষক হিসেবে থাকছেন সারমিন সুলতানা ইসলাম।
কর্মশালা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি ভবনের ১০৫ নম্বর মহড়াকক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
জাদুসন্ধ্যার আয়োজনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেবেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক জাদুশিল্পী শাহীন শাহ্।
ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহীন দিল-রিয়াজ। আলোচনা শেষে প্রদর্শিত হবে জাদুশিল্পীদের পরিবেশনা।

কৈশোরে রাঢ় বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লেটোগানের দলে ভিড়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লেটোদলের জীবন ছিল ভবিষ্যতের খ্যাতিমান কবি নজরুলের সৃজনশীলতার অন্যতম দীক্ষার জায়গা। নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে সেই লেটোগানের আসর বসেছিল আজ বৃহস্পতিবার...
১ দিন আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মহাপ্রয়াণ দিবসে উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর এবং নজরুলচর্চা ও গবেষণা কেন্দ্র ‘আমিই নজরুল’ আয়োজন করে ‘নজরুল স্মরণে’ শীর্ষক একটি অনুষ্ঠানের। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি...
৬ দিন আগে
চিত্রকলা, ড্রয়িং, কোলাজ, সেলাই, টেক্সটাইল, সংগৃহীত উপকরণ এবং পরীক্ষামূলক বইয়ের নানা রূপের মাধ্যমে শিল্পীরা স্মৃতি, পরিচয়, ঐতিহ্য, হারানো, আকাঙ্ক্ষা ও জীবন-অভিজ্ঞতার মতো বিষয় নিয়ে কাজ করেছেন শিল্পীরা। ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতিকে তাঁরা রূপ দিয়েছেন দৃশ্যমান ও বস্তুগত শিল্পভাষায়...
৬ দিন আগে
জুলাইয়ের দিনগুলোতে রাজপথ যেমন প্রতিবাদের প্রধান মঞ্চ হয়ে উঠেছিল, তেমনি শহরের দেয়ালগুলোও হয়ে উঠেছিল মানুষের ক্ষোভ, স্বপ্ন, শোক, প্রতিরোধ ও ভবিষ্যতের আকাঙ্ক্ষা প্রকাশের এক উন্মুক্ত ক্যানভাস। যে দেয়াল এতদিন কেবল স্থাপত্যের অংশ ছিল, সেই দেয়ালই হঠাৎ কথা বলতে শুরু করে ওঠে।
৭ দিন আগে