
আগামী ১ সেপ্টেম্বর থেকে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হচ্ছে ‘আনটোল্ড স্টোরি’ শিরোনামে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। লা গ্যালারিতে এই প্রদর্শনীর কিউরেশন করেছেন শিল্পী ফারিহা জেবা। প্রদর্শনীতে শিল্পীর বই ও সমকালীন শিল্পকর্মের মাধ্যমে মানুষের একান্ত ও প্রায়শই অনুচ্চারিত অভিজ্ঞতাগুলোকে তুলে ধরা হবে।
আয়োজকেরা জানিয়েছে, চিত্রকলা, ড্রয়িং, কোলাজ, সেলাই, টেক্সটাইল, সংগৃহীত উপকরণ এবং পরীক্ষামূলক বইয়ের নানা রূপের মাধ্যমে শিল্পীরা স্মৃতি, পরিচয়, ঐতিহ্য, হারানো, আকাঙ্ক্ষা ও জীবন-অভিজ্ঞতার মতো বিষয় নিয়ে কাজ করেছেন শিল্পীরা। ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতিকে তাঁরা রূপ দিয়েছেন দৃশ্যমান ও বস্তুগত শিল্পভাষায়।
এই প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে শিল্পীর বই—যা শুধু পড়ার মতো একটি বস্তু হিসেবে নয় বরং একটি অন্তরঙ্গ শিল্প-পরিসর হিসেবে। শিল্পীরা বইয়ের মাধ্যমে স্মৃতির খণ্ডাংশ সংরক্ষণ, ব্যক্তিগত ও সাংস্কৃতিক ইতিহাসের পুনর্পাঠ এবং প্রচলিত ভাষায় প্রকাশ করা কঠিন এমন অভিজ্ঞতাকে দৃশ্যমান করার চেষ্টা করেছেন।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন এষা আহমেদ, ফৌজিয়া মাহিন চৌধুরী, কাজমিন সামিয়া, সুলেখা চৌধুরী, সুমনা আক্তার ও সুরভী আক্তার। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন আলিয়া কামাল, অর্পিতা সিংহ, মাহমুদা সিদ্দিকা, রাফিয়া মাহজাবীন, ঋতুপর্ণা সাহা ও ভেনিসা কায়সার।
৭ জন দলীয় শিল্পী এক বছর ধরে বইয়ের মাধ্যমে এই বিষয়টি নিয়ে কাজ করেছেন। অন্যদিকে অতিথি শিল্পীরা অপেক্ষাকৃত স্বল্প সময়ের মধ্যে একই ভাবনাকে তাঁদের নিজস্ব শিল্পভাষায় অনুসন্ধান করেছেন। তাঁদের বৈচিত্র্যময় কাজ স্মৃতি ও অভিজ্ঞতাকে ধারণ, পুনর্ব্যাখ্যা এবং প্রকাশের বিভিন্ন পদ্ধতিকে সামনে নিয়ে আসে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা এবং শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।

জগজিৎ সিংয়ের গান ও সংগীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘গজল ইভনিং: আ ট্রিবিউট টু জগজিৎ সিং’। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন মঞ্জুরুল ইসলাম খান ও অতিথি শিল্পী আফসানা রুনা।
৩ দিন আগে
শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়ানটের দুই দিনব্যাপী শরৎ উৎসব শুরু হয়েছে। শুক্রবার উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছায়ানটের শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। শনিবার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে...
৫ দিন আগে
কানাডীয় সাহিত্যিক অ্যান কারসন সমকালীন সাহিত্যের নতুন ধারার জন্ম দিয়েছেন। আর এর জন্য এবার সাহিত্যে নোবেল পুরস্কার তিনিই জিতেছেন। আজ বৃহস্পতিবার সুইডিশ একাডেমি এ পুরস্কার ঘোষণা করে।
৬ দিন আগে
পড়েছেন চিত্রকলায়। কিন্তু শিল্পের খুব কমই শাখা আছে, যেখানে মুস্তাফা মনোয়ার হাত দেননি। শুধু হাত দেওয়া নয়, স্বকীয়তার ছাপ রেখেছেন। তবে সবকিছু ছাপিয়ে পাপেট-সংশ্লিষ্টতাই তাঁকে সারা দেশের ঘরে ঘরে পরিচিত মুখ করে তুলেছিল।
১৩ দিন আগে