
তিন মাস ধরে উত্তপ্ত ইউরো-এশীয় দেশ তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভে উত্তাল দেশটি। এই বিক্ষোভকারীদের বেশির ভাগই ‘জেন-জি’। ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তারের পরও দমানো যায়নি তাদের। এখনো দেশজুড়ে বিভিন্ন শহরের রাজপথ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এরদোয়ান-বিরোধী বিক্ষোভ-সমাবেশ অব্যাহত। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—তুরস্কে একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা কি তবে জেন-জি তথা তরুণদের হাত ধরেই শুরু হতে যাচ্ছে?
দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে ২০০৩ সাল থেকে ক্ষমতায় থাকা এরদোয়ানের আগের শাসনামল এই জেন-জি দেখেনি। তবে সাম্প্রতিক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তারাই—বিশেষত ১৮ থেকে ২৯ বছর বয়সীরা, যারা এখনকার প্রাপ্তবয়স্ক এবং মোট ভোটারদের এক চতুর্থাংশ। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, এদের মধ্যে মাত্র ১১ শতাংশ এরদোয়ানের দল একে পার্টিকে ভোট দিতে আগ্রহী।
তুরস্কের জেন-জি এতটাই তরুণ যে তুরস্কের শাসনদণ্ডে এরদোয়ান ছাড়া আর কাউকে তারা দেখেনি। এরপরও গত ১৯ মার্চ যখন বিরোধী দলীয় ইমামোগলুকে গ্রেপ্তার করতে যায় ইস্তাম্বুল পুলিশ, তখন রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। শুধু ইমামোগলুর গ্রেপ্তারই নয়, এরদোয়ানের বিরুদ্ধে এই বিক্ষোভের পেছনে আরও অনেক কারণের কথা বলছে তারা। তাদের অভিযোগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়াবাড়ি রকমের। যে কারণে ভালো শিক্ষা, চাকরি এমনকি ভোটাধিকারের মতো মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত হচ্ছে জেন-জিরা।
চলমান এই আন্দোলনে এখন পর্যন্ত আটক হয়েছেন দুই সহস্রাধিক আন্দোলনকারী। এই আন্দোলন দেশটিতে গত এক দশকে সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজপথে তরুণদের এই সরব উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে তাদের তৎপরতা বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-কেও সাহস জোগাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভের কারণেই সরকার শেষ পর্যন্ত ইমামোগলুর বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা করা থেকে সরে এসেছে এবং ইস্তাম্বুলে সরকারপন্থী কাউকে বসানোর পরিকল্পনাও বাতিল করা হয়।
তবে এই প্রতিবাদ সরকারকে দমননীতির পথ থেকে সরাতে পারেনি। সর্বশেষ ২৬ মে দুর্নীতির অভিযোগে সিএইচপির কিছু কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১৩ মে একজন বিতর্কিত ইসলামপন্থী বক্তার সফরের প্রতিবাদ করায় ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। এর আগে, মে দিবসের প্রতিবাদ কর্মসূচিতেও ৪০০ জনকে আটক করা হয়। এ ছাড়া, সামাজিক মাধ্যম এক্সে ইমামোগলুর প্রায় ১ কোটি অনুসারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এরদোয়ান প্রশাসন।
এরদোয়ান দীর্ঘদিন ধরে একটি ধর্মানুরাগী প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। তবে জেন-জি প্রজন্ম তাঁর সেই প্রত্যাশাকে এক প্রকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই প্রজন্ম রাজনৈতিকভাবে যতটা সচেতন ও সক্রিয়, ধর্মীয় দিক থেকে ততটাই উদাসীন। বিশ্লেষকদের মতে, বিদ্রোহী এই তরুণ প্রজন্ম এখন এরদোয়ানের দীর্ঘ শাসনব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

বিশ শতকের বিজয়ী ছিল যুক্তরাষ্ট্র। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি শুধু অতুলনীয় রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির অধিকারীই হয়নি, বরং সাংবিধানিক সরকারব্যবস্থা ও স্বাধীনতার মতো বহু কাঙ্ক্ষিত মূল্যবোধেরও প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু সেই অবস্থান স্থায়ী হয়নি।
২০ ঘণ্টা আগে
ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি ঘোষণার পর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং এ বছরের নির্বাচনে আবারও ক্ষমতায় ফেরার প্রত্যাশী নাফতালি বেনেত বেশ ক্ষুব্ধ ছিলেন। তেহরান ও ওয়াশিংটনের সাম্প্রতিক চুক্তি ঘোষণার পর তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী এমন একটি...
১ দিন আগে
একসময় প্রযুক্তি খাতের চাকরিতে টিকে থাকতে মানবিক বিভাগের শিক্ষার্থীদের বলা হতো, ‘কোডিং শিখুন।’ কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে সেই সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। এখন বিশ্বের বড় বড় এআই গবেষণাগার ও প্রযুক্তি কোম্পানিগুলো দার্শনিকদের খুঁজছে।
২ দিন আগে
সপ্তাহ দুয়েক আগে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন স্পেসএক্স তাদের শেয়ারের একটি অংশ নাসডাকে তালিকাভুক্ত করেছে। কোম্পানিটির সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে ২ ট্রিলিয়ন ডলারের উপরে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও বা প্রাথমিক শেয়ার ছাড়ার ঘটনা।
২ দিন আগে