
যুক্তরাষ্ট্রের ডেলটা ফোর্স কমান্ডোদের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শয়নকক্ষ থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্ব রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নীরবতা বিস্ময়ের জন্ম দিয়েছে। মাদুরোকে বর্তমানে নিউইয়র্কের আদালতে মাদক পাচার মামলায় বিচারের মুখোমুখি করা হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে তাঁকে অন্যতম ঘনিষ্ঠ মিত্র বলে মস্কো প্রচার করে আসলেও তাঁর ব্যাপারে পুতিন প্রকাশ্যে একটি কথাও বলেননি।
ঘটনাটি ঘিরে রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক মিম ভাইরাল হয়েছে। এই মিমে ‘আমরা আমাদের লোকদের ছেড়ে যাই না’—পুতিনের এমন একটি উক্তির পাশে তাঁর সঙ্গে সাবেক মিত্রদের ছবি জুড়ে দেওয়া হয়েছে। এসব মিত্রের তালিকায় আছেন লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফি, সিরিয়ার বাশার আল-আসাদ এবং ইউক্রেনের ভিক্টর ইয়ানুকোভিচ। সর্বশেষ যুক্ত হয়েছে মাদুরোর ছবি, যাকে যুক্তরাষ্ট্র সরাসরি অপহরণ করেছে বলে অভিযোগ।
মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় রাশিয়ার সরবরাহ করা বুক-২ এমএ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করে দেয়। রাশিয়া ও ভেনেজুয়েলার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও আছে। তবে এই চুক্তিতে সরাসরি সামরিক সহায়তার কোনো বাধ্যবাধকতা নেই। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন’ বললেও পুতিন নিজে কোনো প্রতিক্রিয়া জানাননি।
বিশ্লেষকদের মতে, এর ফলে রাশিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘ মেয়াদে তারা লাভবান হতে পারে। লন্ডনভিত্তিক থিংক ট্যাংক সেন্ট্রাল এশিয়া ডিউ ডিলিজেন্সের প্রধান আলিশের ইলখামভ বলেন, ‘মাদুরো ছিলেন লাতিন আমেরিকায় পুতিনের সবচেয়ে অনুগত মিত্র। তাঁর পতনে পুতিনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তবে পুতিনের কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো নতুন বিশ্বব্যবস্থা, যেখানে শক্তিই প্রধান নিয়ামক।’
ভেনেজুয়েলার পরিস্থিতিকে সিরিয়ায় আসাদের পতনের পর রাশিয়ার নিষ্ক্রিয়তার সঙ্গে তুলনা করা হচ্ছে। জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রোখিনের মতে, গত আগস্টে আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্প ও পুতিনের বৈঠকেই হয়তো প্রভাব বলয় ভাগাভাগির বিষয়ে সমঝোতা হয়েছিল। এর বিনিময়ে হয়তো ইউক্রেন প্রশ্নে রাশিয়াকে যুক্তরাষ্ট্র কিছু ছাড় দেবে এবং ভবিষ্যতে রাশিয়ার আর্কটিক অঞ্চলে যৌথ জ্বালানি উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে।
এদিকে কার্নেগি এনডাউমেন্টের বিশ্লেষক গালিয়া ইব্রাগিমোভা মনে করেন, মাদুরোকে ছেড়ে দিলেও ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্ক ঘনিষ্ঠ হবে না। বরং এই ঘটনা পুতিনের নিরাপত্তা উদ্বেগ বাড়াবে এবং তিনি আরও সতর্ক হবেন।
সব মিলিয়ে মাদুরোর পতনকে রাশিয়াপন্থী বিশ্লেষকেরা পশ্চিমা ‘সাম্রাজ্যবাদের’ উদাহরণ হিসেবে তুলে ধরছেন। তবে বাস্তবে এটি পুতিনের মিত্রনীতি, শক্তির রাজনীতি ও পরিবর্তনশীল বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি যখন তুঙ্গে, তখন একটি বিষয় বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সেটি হলো বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা তেহরানের সম্পদ। এই সম্পদের পরিমাণ নেহায়েতই কম নয়। বিভিন্ন হিসাব বলছে, ১০০ বিলিয়ন ডলারেরও বেশি।
১ ঘণ্টা আগে
নির্বাচনী প্রচারণায় সরকারি সম্পদ, চাকরির প্রলোভন এবং শেষ মুহূর্তে প্রকল্প ঘোষণার মতো কৌশল ব্যবহার করেও শহুরে ভোটারদের মন জয় করতে পারেনি সরকার। ভোটাররা আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের মতো মৌলিক ইস্যুগুলোকেই প্রাধান্য দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে
২০১৬ সালের সেই ঐতিহাসিক ‘ব্রেক্সিট’ গণভোটের ১০ বছর পর ব্রিটিশ রাজনীতি ও অর্থনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একসময় যে ব্রেক্সিটকে সার্বভৌমত্ব ও সমৃদ্ধির চূড়ান্ত চাবিকাঠি হিসেবে দেখা হয়েছিল, ২০২৬ সালের বাস্তবতায় তা এখন এক বড় প্রশ্নের মুখে পড়েছে। সাবেক লেবার এমপি রিচার্ড করবেটের সাম্প্রতিক বিশ্লেষণ
১৮ ঘণ্টা আগে
১১ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানান এবং ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত করেন। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর প্রথমবার সরাসরি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনা হয়।
১ দিন আগে