
পুলিশ কনস্টেবল পদে নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালাল চক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. রেজাউল হক। তিনি বলেছেন, ‘পুলিশে চাকরি পেতে টাকা লাগে, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না।’
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, নিয়োগপ্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়োগকে কেন্দ্র করে দালালদের তৎপরতা রোধে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, ‘কেউ অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করলে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হলে তাঁর চাকরি বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ ইতিমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, ‘যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরাই অগ্রাধিকার পাবেন। তাঁদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই, মেধাই হবে একমাত্র বিবেচ্য।’
এবারের নিয়োগে তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে রেজাউল হক জানান, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধাতালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে।
নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডিআইজি বলেন, ‘সাধারণ মানুষকে সচেতন করুন, পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না। কোথাও অনিয়মের তথ্য পেলে দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।
১ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদিদোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ জুয়েলের বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মাইনুলকে
৪ মিনিট আগে
রোগী আসছেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়—একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন অনন্য সমন্বয় গড়ে উঠেছে ‘ফার্মেসি পাঠাগার’। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে