সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করলেও তিনি বহু ক্ষেত্রে অবদান রেখেছেন। নাটক ছিল তাঁর প্রথম প্রেম আর দ্বিতীয় প্রেম ছিল সাহিত্য। একই সঙ্গে তিনি নাট্য নির্দেশক, নাটক রচনা, মঞ্চ অভিনেতা, কবি, আবৃত্তিকার, সম্পাদক ও নাট্যসংগঠক ছিলেন। তিনি ও নির্মল আচার্য মিলে ১৯৬১ সালে ‘এক্ষণ’ নামে একটি সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা প্রকাশ করেছিলেন। মননশীল পাঠকেরা এই পত্রিকার জন্য অপেক্ষা করে থাকতেন। পত্রিকার নামকরণ করেছিলেন সত্যজিৎ রায়।
ছোটবেলা থেকেই থিয়েটারে অভিনয় করা ছিল তাঁর প্রথম ভালো লাগার জায়গা। পেশাদার নাট্যজীবন তিনি শুরু করেছিলেন কলকাতার স্টার থিয়েটারে ১৯৬৩ সালে, ‘তাপসী’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে।
এরপর তিনি সিটি কলেজে পড়ার সময় সাহিত্যিক এবং অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সান্নিধ্যে আসেন। টেনিদার স্রষ্টা তাঁকে পরামর্শ দেন নাটকে অভিনয় করার জন্য। এ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর অভিনয় জীবনের পেছনে ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বড় ভূমিকা। কৃষ্ণনগরের সেন্ট জোনস বিদ্যালয়ের পাট চুকিয়ে কলকাতার সিটি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।
এরপর স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে চলচ্চিত্র জগতে তাঁর প্রবেশ। অপু ট্রিলজির দ্বিতীয় চলচ্চিত্র ‘অপরাজিত’র জন্য অপু চরিত্রের অভিনয়শিল্পী খুঁজছিলেন সত্যজিৎ রায়। তাঁর সহকারী নিত্যানন্দ দত্তের সঙ্গে সৌমিত্রের বন্ধুত্ব ছিল। বন্ধুর সঙ্গে সেই চলচ্চিত্রের জন্য অডিশন দিতে গিয়েছিলেন তিনি। তবে চরিত্রের সঙ্গে তাঁর বয়স না মেলায় সেবার তিনি বাদ পড়ে যান। কিন্তু সত্যজিৎ রায় তাঁকে মনে রেখেছিলেন। এরপর ১৯৫৯ সালে নির্মিত অপু ট্রিলজির শেষ চলচ্চিত্র ‘অপুর সংসার’-এ তরুণ অপুর চরিত্রের জন্য সৌমিত্রকে বেছে নিয়েছিলেন সত্যজিৎ রায়।
২০২০ সালের ১৫ নভেম্বর তিনি মারা যান। চলচ্চিত্র জগতের এই দিকপাল মানুষটি ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদীয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন।

শত শত বছর আগে আরবের মরুভূমিতে ঘুরে বেড়ানো বেদুইনদের কাছে আধুনিক উপায়ে খাবার সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। তারা যখন শিকার করত বা পশু জবাই করত, তখন এগুলোর মাংস যেন নষ্ট না হয়ে দীর্ঘদিন ভালো থাকে ও সহজে বহন করা যায়, সেজন্য মাটির নিচে মাংস রান্নার এক পদ্ধতি আবিষ্কার করে তারা।
২ দিন আগে
এস্তোনিয়ায় রাই বা কালো রুটি সবচেয়ে জনপ্রিয় খাবার। সে দেশের নাগরিকেরা প্রতিদিন খাবারের তালিকায় রাখে এটি। এই রুটির নাম লেইব। এটি মূলত কালো রাই আটা, পানি, লবণ ও টক খামির দিয়ে তৈরি হয়। ঘনত্ব বাড়াতে অনেক সময় এতে বীজ বা ওটস মেশানো হয়। খামিরটি দীর্ঘ সময় ধরে, প্রায় ১৮ থেকে ২৪ ঘণ্টা গাঁজানো হয়।
৩ দিন আগে
অনেকে গরম-গরম স্যুপ ও নুডলস খেতে পছন্দ করেন। কিন্তু উত্তর কোরিয়াবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার ঠান্ডা নুডলস। তাঁদের এই ঠান্ডা নুডলসের নাম পিয়ংইয়ং ন্যাংমাইয়ন। বাকহুইট বা ঢেমশির আটা থেকে তৈরি লম্বা লম্বা সেদ্ধ নুডলস ছেড়ে দেওয়া হয় হালকা স্বাদের ঠান্ডা গরু বা শূকরের মাংসের ঝোল এবং মুলার...
১০ দিন আগে
কবিতা আমাকে ‘হেলাল হাফিজ’ বানিয়েছে। একটা পরিচিতি পেয়েছি। কিন্তু আমার সব সময়ই মনে হয়, সে তুলনায় আমি কিছুই দিতে পারিনি। মাত্র দুটি বই। ভাবো একবার। মাঝেমধ্যে মনে হয় আমি অন্যায় করেছি, নিজের সঙ্গে, পাঠকের সঙ্গে। মাথায় কত কিছু আসছে, কিন্তু লিখতে সাহস হয়নি।
১৬ দিন আগে