ধর্ম ও সমাজ সংস্কারক, ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাংলার নবজাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন রামমোহন রায়। তিনি ছিলেন বাংলা গদ্যেরও জনক।
রামমোহন রায়ের জন্ম হুগলির রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে, ১৭৭২ সালের ২২ মে। গ্রামের পাঠশালাতেই তাঁর বাল্যশিক্ষার শুরু। খুবই অল্প বয়সে পড়াশোনা করতে তাঁকে পাঠানো হয় পাটনা শহরে। তখন তাঁর বয়স ছিল ১০ বছরের কম। পরে সংস্কৃত ভাষা এবং হিন্দুধর্ম শিক্ষা গ্রহণ করতে তিনি যান বেনারসে। পরবর্তী সময়ে নিজ চেষ্টায় তিনি সংস্কৃত, আরবি, উর্দু, ফারসি ও ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। এ ছাড়া হিব্রু, গ্রিক, সিরীয় প্রভৃতি ভাষায় দক্ষতা অর্জন করেন। ইসলাম, খ্রিষ্ট ও বৌদ্ধধর্ম সম্পর্কে তাঁর গভীর জ্ঞান ছিল।
হিন্দুধর্মের আচার ও পৌত্তলিকতা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কারণে মা-বাবার সঙ্গে তীব্র বিরোধ দেখা দেয় এবং পিতা তাঁকে ত্যাজ্যপুত্র করেন।
রামমোহন রায় কলকাতায় পাকাপাকিভাবে চলে আসেন ১৮১৫ সালে। এরপর শুরু হয় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তাঁর লড়াই।
হিন্দুধর্মকে সংস্কার করতে তিনি আজীবন লড়াই করেছেন। তিনি ধর্মীয়-সামাজিক পুনর্গঠনের উদ্দেশ্যে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সতীদাহ প্রথা বিলুপ্তির জন্য তিনি বিশেষভাবে খ্যাত।
রামমোহন রায় ছিলেন ভারতে সংবাদপত্রের একজন প্রতিষ্ঠাতাও। ‘ব্রাহ্মনিকাল’ ম্যাগাজিন নামে তাঁর প্রথম দ্বিভাষিক পত্রিকা প্রকাশ করেন ১৮২১ সালে। পত্রিকার বাংলা নাম ছিল ব্রাহ্মণ সেবধি: ব্রাহ্মণ ও মিশনারি সংবাদ। দ্বিভাষিক এই পত্রিকার মাত্র তিনটি সংখ্যা প্রকাশিত হয়।
রামমোহন রায়ের লেখা ‘গৌড়ীয় ব্যাকরণ’ বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ। এটি বাঙালি রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থ হিসেবেও প্রথম। রামমোহন খুবই মেধাবী ছিলেন। ১৮৩০ সালে মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন। ব্রিটিশরাজ ও সংসদে সম্রাট তাঁর পক্ষে ওকালতি করার জন্য রামমোহনকে ইংল্যান্ডে পাঠান।
১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের ব্রিস্টলে মৃত্যুবরণ করেন রাজা রামমোহন রায়। সেখানেই তাঁকে সমাহিত করা হয়।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৪ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে