রেডিওতে বাজানো বন্ধ করে দিলেন উস্তাদ বিলায়েৎ খাঁ। তাঁর ওপর কি কোনো অবিচার হয়েছিল? একেবারেই না। তিনি সেখানে যথেষ্ট সম্মান পেতেন। কিন্তু তিনি দেখলেন রেডিওতে শুরু হয়ে গেছে পক্ষপাত। হঠাৎ করেই সেখানে শিল্পীদের ক্যাটাগরি বানানো শুরু হলো। কেউ হলো এ ক্যাটাগরির শিল্পী, কেউ বি, কেউ সি। উস্তাদ বিলায়েৎ খাঁ ভাবেন, শিল্পীর আবার ক্যাটাগরি কী? শ্রোতাদের কেউ এর গান পছন্দ করেন, কেউ ওর গান পছন্দ করেন। শিল্পীদের মধ্যে আবার কে ভালো, কে মন্দ, সে বিচার আসবে কেন?
বিলায়েৎ খাঁ বুঝলেন, এটা সংগীত নিয়ে রাজনীতি। যাঁরা শিল্পীদের ক্যাটাগরিতে ফেলবেন, তাঁরা কতটা যোগ্য, সে প্রশ্নও এল তাঁর মনে। ভাবলেন, যদি বিসমিল্লাহ খানকে ক্যাটাগরিতে ফেলতে হয়, তাহলে কে নেবে তাঁর পরীক্ষা? বিসমিল্লাহ খাঁ ব্যাপারটা কী, সেটা কি বুঝবে এই পরীক্ষকের দল?
রেডিওর সঙ্গে বিলায়েৎ খাঁর ঝগড়াটা ছিল অন্য শিল্পীদের জন্য। যাকে ইচ্ছে এ ক্যাটাগরি দেওয়া হচ্ছে, কাউকে কেটে নামিয়ে দেওয়া হচ্ছে বি ক্যাটাগরিতে। এটা ভালো লাগল না তাঁর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমি সে জায়গায় যাব না, যেখানে গুরু-শিষ্য সবাই একই স্টেজে বসে গান করবে, অথচ একজনকে বেশি টাকা দেওয়া হবে, অন্যজনকে কম! সেই যে রেডিও ছাড়লেন, আর সে পথে পা বাড়ালেন না। পঞ্চাশ বছরের বেশি সময় থাকলেন রেডিও থেকে দূরে। কিন্তু নীতির প্রশ্নে আপস করেননি।
তেমনি তিনি বিভিন্ন পুরস্কারও প্রত্যাখ্যান করেছেন। রেডিও আর সরকারি পুরস্কারে যে পক্ষপাত আছে, তা মেনে নিতে পারেননি। এই পক্ষপাতিত্বের কথাটা সবার সামনে আনার জন্যই তিনি প্রত্যাখ্যান করেছেন পুরস্কার।
তবে হ্যাঁ, রেডিও-টেলিভিশনে না বাজিয়ে দর্শক-শ্রোতাকে বঞ্চিত করেছেন—সে কথা মানেন তিনি। বাজনা শোনাতে না পেরে তিনি নিজেও নিজেকে বঞ্চিত করেছেন। তাঁর দুঃখ, তাঁর অভিমান, তাঁর প্রতিবাদ বেজে উঠত তাঁর বাজনায়।
সূত্র: উস্তাদ বিলায়েৎ খাঁ, কোমল গান্ধার, পৃষ্ঠা ৩৩-৩৪

বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৫ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৪ দিন আগে
গাজার ২৪ বছর বয়সী তরুণী হালা মুহাম্মদ আল-মাগরাবি। পড়াশোনা করেছেন নার্সিংয়ে। ২০২৩ সালে স্নাতক শেষ করার পর স্বেচ্ছাসেবী হিসেবে ইসরায়েলি হামলার মুখে থাকা গাজায় করেছেন নিরলস পরিশ্রম। দুই বছরের নার্সিং পেশায় ধীর-স্থির হওয়ার সময় আসে সর্বশেষ গাজা যুদ্ধবিরতি ঘোষণার পর।
১৮ দিন আগে
আমরা একটা গিভেন পয়েন্ট অব টাইমে বাস করছি। আজকে যে মানুষের জীবন, পাঁচ হাজার বছর আগের কোনো ইতিহাস নেই। পাঁচ হাজার বছর পরেও কোনো ইতিহাস থাকবে না। [পাঁচ হাজার বছর আগে লেখে নাই কেন?] লিখে রাখার প্রয়োজনীয়তা ফিল করেনি। ইতিহাস লেখার সঙ্গে একটা সাবজেক্টিভ আইডিয়া যুক্ত আছে।
২০ দিন আগে