পটুয়াখালীর বাউফল উপজেলার শৌলা গ্রামে তেঁতুলিয়াতীরে দাঁড়িয়ে আছে রহস্যে ঘেরা এক স্থাপনা—ঘসেটি বিবির মসজিদ। দোতলা এই ছোট ইটের মসজিদ শুধু স্থাপত্যে নয়, গল্পগাথায়ও সমৃদ্ধ। প্রচলিত ধারণা, এটি নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগমের নামে নির্মিত। তবে স্থানীয়দের একাংশের মতে, এটি অন্য এক ঘসেটি বিবির নির্মাণ—যিনি মক্কা-মদিনা থেকে ফিরে ধর্মানুরাগে এই মসজিদ তৈরি করেছিলেন এবং ওপরতলায় বসবাস করতেন। মসজিদটি ঘিরে রয়েছে নানা লোককথা; একসময় নাকি আজানের সময় সাপ বের হতো—এমন জনশ্রুতি প্রচলিত।
সরকারি বিএম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. গোলাম মোর্শেদ বলেন, ‘ঘসেটি বিবির মসজিদ আমাদের দক্ষিণাঞ্চলের ইসলামি স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এর স্থাপত্যশৈলী ও নির্মাণরীতি বিশ্লেষণ করে দেখা যায়, এটি মোগল আমলের শেষ ভাগে কিংবা তার কিছু পরে নির্মিত হতে পারে। স্থানীয় ইতিহাস গবেষণায় মনোযোগ বাড়ানো গেলে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা সম্ভব।’ এই ঐতিহ্য সংরক্ষণ করা না হলে ইতিহাসের এক অমূল্য অধ্যায় হারিয়ে যাবে।
তথ্য ও ছবি: আশিকুর রহমান তুষার, পটুয়াখালী

২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১৮ মিনিট আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৫ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৪ দিন আগে
গাজার ২৪ বছর বয়সী তরুণী হালা মুহাম্মদ আল-মাগরাবি। পড়াশোনা করেছেন নার্সিংয়ে। ২০২৩ সালে স্নাতক শেষ করার পর স্বেচ্ছাসেবী হিসেবে ইসরায়েলি হামলার মুখে থাকা গাজায় করেছেন নিরলস পরিশ্রম। দুই বছরের নার্সিং পেশায় ধীর-স্থির হওয়ার সময় আসে সর্বশেষ গাজা যুদ্ধবিরতি ঘোষণার পর।
১৯ দিন আগে