অনেকেই তাঁকে ‘বাগবান’ নামে চেনেন। সেই যে আজাদ পত্রিকায় মুকুলের মাহফিলের সম্পাদনা করতেন ‘বাগমান’ ছদ্মনামে, তা থেকেই শিশুকিশোরেরা তাঁকে সেই নামে চিনত। সত্যিই শিশু-কিশোরদের সঙ্গে ছিল তাঁর দারুণ সখ্য।
তবে তার আগে বলে নেওয়া যাক, মোহাম্মদ মোদাব্বেরের সাংবাদিকতার শুরু ব্রিটিশ ভারতে। জন্মেছিলেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বশিরহাটে। গ্রামের নাম ছিল হাড়োয়া। ১৯০৮ সালের ৬ অক্টোবর জন্ম নেওয়া মোহাম্মদ মোদাব্বের ১৯২২ সালে স্যার আর এন মুখার্জী বিদ্যালয় থেকে প্রবেশিকা পাস করেন প্রথম বিভাগে।
১৯২৮ সালে মৌলবী মুজিবুর রহমানের দ্য মুসলমান পত্রিকা দিয়ে তাঁর সাংবাদিকতাজীবনের শুরু। ১৯৩৩ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর দ্য ফরোয়ার্ড পত্রিকায় যোগ দেন। ১৯৩৫ সালে সাপ্তাহিক মোহাম্মাদী ঘুরে ১৯৩৬ সালে দৈনিক আজাদ পত্রিকায় যুক্ত হন। এবং দীর্ঘদিন ছিলেন আজাদের বার্তা সম্পাদক। সেকালে বার্তা সম্পাদক ছিলেন পত্রিকার বার্তা বিভাগের অধীশ্বর। মোহাম্মদ মোদাব্বের খুবই ডাকসাইটে বার্তা সম্পাদক ছিলেন।
কলকাতা থেকে আজাদ পত্রিকা প্রকাশিত হতো। দেশভাগের পর আজাদ চলে আসে ঢাকায়। ১৯৪৯ সালে দৈনিক ইত্তেহাদে যোগ দেন। ১৯৫১ সালে দৈনিক মিল্লাত প্রকাশিত হলে তিনি তার প্রধান সম্পাদক হন।
বাংলা শিশুসাহিত্যে মোহাম্মদ মোদাব্বেরের নাম উজ্জ্বল হয়ে আছে। ইদানীং অভিভাবকেরা শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন না বলে মনকাড়া বইগুলো আর প্রকাশিত হচ্ছে না। কিন্তু যদি বইয়ের দিকে শিশু-কিশোরদের দৃষ্টি ফেরানোর কাজটি অভিভাবকেরা করতেন, তাহলে দেখতে পেতেন ‘হীরের ফুল’, ‘তাকডুমাডুম’, ‘মিসেস লতা সান্যাল ও আরো অনেকে’, ‘কিস্সা শোনো’, ‘গল্প শোনো’ ‘ডানপিটের দল’ নামে যে বইগুলো লিখেছেন মোহাম্মদ মোদাব্বের, সেগুলো সত্যিই শিশু-কিশোর মনকে নান্দনিক করে তুলছে।
বার্তা সম্পাদক হিসেবে পরবর্তীকালে নামকরা যে সাংবাদিকদের তিনি সম্পাদনা শিখিয়েছেন, তাদের মধ্যে খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, সিরাজুদ্দীন হোসেন, কে জি মুস্তাফা, আসফউদ্দৌলা রেজাদের নাম বলা যায়।

ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১৩ ঘণ্টা আগে
বলিউডের অনেক সিনেমায় দেখা যায় গরবা নাচের দৃশ্য। এই গরবা হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় লোকনৃত্য। এটি সাধারণত ৯ দিনের হিন্দু উৎসব ‘নবরাত্রি’তে দেবী দুর্গার সম্মানে পরিবেশন করা হয়। সংস্কৃত শব্দ ‘গর্ভ’ থেকে এসেছে ‘গরবা’ নামটি। এটি গর্ভধারণ বা গর্ভাবস্থাকে বোঝায়, যা হলো...
২ দিন আগে
এখন তো সরকার শুধু চেঞ্জ হয়, একটা সরকার যায় আর একটা সরকার আসে। কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি, মানুষের মধ্যে কীভাবে পরিবর্তন হচ্ছে, তাদের জীবনের মধ্যে কীভাবে পার্থক্য আসছে, সেটা বুঝতে হবে। তারপর নারী-পুরুষের প্রশ্নগুলো থেকে যাচ্ছে। কারণ, নারী-পুরুষদের নিয়ে অনেক কথা হয়।
১৫ দিন আগে
গাজীর গান হলো গাজী পীরের বন্দনা ও মাহাত্ম্য গীতি। এই গানের সঙ্গে মিলিয়ে ছন্দে-তালে শিল্পীরা পরিবেশন করে নাচ। একে তাই গাজীর নাচও বলা যায়। গাজী পীর, অসাম্প্রদায়িক। গাজীর গানে মূল গায়েন বা ‘গাজীর খলিফা’ গায়ে আলখাল্লা ও মাথায় পাগড়ি পরে হাতে একটি ‘আসা দণ্ড’ (লাঠি) নিয়ে তাল ও ছন্দের তালে পা ফেলে...
১৫ দিন আগে