১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি। সেদিনই প্রথম পূর্ব বাংলায় কোনো ভাইসরয়ের আগমন ঘটে। ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল জর্জ নাথানিয়েল কার্জন ঢাকায় এসে এক উৎসবমুখর পরিবেশে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লর্ড কার্জনের নামে একটি সাধারণ পাঠাগার নির্মাণ করার জন্য ভাওয়াল এস্টেটের রাজকুমাররা তখন দেড় লাখ টাকা দান করেন।
১৯০৮ সালে এই পাঠাগার তথা কার্জন হলের নির্মাণকাজ শেষ হয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে এখানে ঢাকা কলেজের ক্লাস নেওয়া শুরু হয়। পরে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এটি ব্যবহার করা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য। প্রচলিত আছে, মোগল সম্রাট আকবরের ফতেহপুর সিক্রির দিওয়ান-ই-খাসের অনুকরণে লাল বেলেপাথরের পরিবর্তে ব্রিটিশরা গাঢ় লাল ইট দিয়ে নির্মাণ করে কার্জন হল, যেন এর মাধ্যমে প্রমাণিত হয় তাদের দাপট এই উপমহাদেশে সম্রাট আকবরের মতোই!
ছবি: সংগৃহীত, ১৯০৮

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৪ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে