Ajker Patrika

প্রতুল মুখোপাধ্যায়ের গানের ভুবন

সম্পাদকীয়
প্রতুল মুখোপাধ্যায়ের গানের ভুবন

আমি বাদ্যযন্ত্রসহকারে কোনো দিন সুর করিনি। ফলে তুলনামূলক আলোচনা করার কোনো প্রশ্ন নেই। আমি গেয়ে গেয়ে সুর করেছি। হয়তো কেউ একটা সিন্থেসাইজার উপহার দিয়েছে। আমি যে খুব ভালো বাজাতে পারি, তা নয়। তখন আমি কী সুর দিয়েছি, সেটা বাজিয়ে দেখি। মাঝেমধ্যে মনে হয় যে খুব শক্ত সুর দিয়েছি, বাজাতে পারছি না। পরের দিকের অনেক গানে আমায় স্বাধীনভাবে গাইতে দেওয়া হয়েছে। তারপর ওটাকে সামনে রেখে সিন্থেসাইজার, সেতার, তবলা, এসরাজ—এসবের বাজনা যোগ করা হয়েছে।

আমি কোনো ব্যাকরণের মাধ্যমে গান শিখিনি। অনেক গান শুনেছি। ওই যে ওস্তাদ বড়ে গুলাম আলী খান বলেছিলেন, ‘গান শেখার ৮০ শতাংশই শোনা।’ এটা আমার ভেতর থেকে আসা ব্যাপার। অন্যরা যেভাবে গায়, তার সঙ্গে আমার প্রকরণগত, প্রক্রিয়াগত অনেক তফাত। ফলে অন্যেরটা কিছু না জেনে, ‘এটা আমার ভালো লাগছে না’ বলা আমার সমীচীন হবে বলে মনে হয় না। আমি আলপথ ধরে যাই, রাজপথ ধরে চলি না। আমি

কিছু কিছু গলিপথও চিনে ফেলেছি, যেগুলো সরাসরি রাজপথ দিয়ে যারা যায়, তারা চেনে না। গুরুরা ওই রাস্তাগুলো দেখান না।

আমি গানটা প্রাণ দিয়ে ভালোবাসতাম। ছোটবেলায় আমাদের অভাবের কোনো অভাব ছিল না। পড়ানোটাই অনেক বড় ব্যাপার ছিল।

হারমোনিয়াম, তবলা নিয়ে গান শেখানোর প্রশ্নই ওঠেনি। তার ফলে ওই অভাবের মধ্য দিয়ে কীভাবে গানটাকে ছোঁয়া যায়, এই প্রয়াস আমার মধ্যে ছিল।

‘ডিঙ্গা ভাসাও সাগরে’ গানে সুরের মধ্যে একটা নাট্যকৃতি আছে। আমি কাব্যটাকে বিরাট গুরুত্ব দিই। এর মধ্যে আমি একটা দ্বৈততা আনার চেষ্টা করেছি। মা যেমন ছেলেকে বলে। শুনতে কী রকম লাগবে, সেই ভেবে নয়। শুনতে যে রকম লাগবে, ওটাই বাঞ্ছিত আমার কাছে।

তথ্যসূত্র: ওয়েব পোর্টাল জ্বলদর্চি ডটকমে প্রকাশিত কবি তথাগত বন্দ্যোপাধ্যায় কর্তৃক গৃহীত সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত