Ajker Patrika

রাতাতুই

সম্পাদকীয়
রাতাতুই

অষ্টাদশ শতকে ফ্রান্সের নিস শহরের দরিদ্র কৃষকেরা অভাবের সময় গ্রীষ্মকালীন অতিরিক্ত ও তাজা সবজি নষ্ট না করে সেগুলোকে একসঙ্গে রান্না করে খাওয়া শুরু করে। বেগুন, জুকিনি, টমেটো, ক্যাপসিকামের মতো প্রচুর উৎপাদিত সস্তা সবজি ছোট করে কেটে অলিভ অয়েলে দীর্ঘক্ষণ ধরে রান্না করা হতো ওই কৃষক পরিবারগুলোতে। টমেটো সস এবং ভেষজ দিয়ে মৃদু আঁচে রান্না করা এই পদটির নাম রাতাতুই। এই নামে ২০০৭ সালে যে অ্যানিমেশন চলচ্চিত্র মুক্তি পায়, তাতে দেখানো হয় পদটিতে সবজিগুলোকে পাতলা করে কাটা হয়। এটি মূলত ১৯৭৬ সালে বিখ্যাত ফরাসি শেফ মিশেল গেরার্ডের দেওয়া রাতাতুইয়ের অভিজাত ও আধুনিক রূপ। তিনি সবজিগুলোকে কিউব করে না কেটে পাতলা চাকতির মতো কেটে সুন্দর করে সাজিয়ে বেক করার পদ্ধতি চালু করেন। ওই চলচ্চিত্রটি রাতাতুইকে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় করে তোলে। ফরাসিরা সাধারণত ঐতিহ্যবাহী রুটি ব্যাগেট, পাস্তা বা ভাতের সঙ্গে এটি খায়।

ছবি সৌজন্য: জেসিকা ইন দ্য কিচেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত