নরেন বিশ্বাস নানা গুণে গুণান্বিত একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি জীবনব্যাপী প্রমিত উচ্চারণে কথা বলার জন্য কাজ করে গেছেন।
এ জন্য তাঁকে ‘বাকশিল্পাচার্য’ বলা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জনপ্রিয় অধ্যাপক ছিলেন। এর বাইরে তিনি বাচিক শিল্পী, সংগঠক, লেখক ও গবেষক হিসেবে পরিচিত। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য পাকিস্তানি বাহিনীর চোখ এড়িয়ে কলকাতায় পাড়ি জমান। এ সময় তিনি বাংলা বেতারের জন্য নাটক, কথিকা প্রভৃতি রচনার পাশাপাশি এগুলোতে অংশ নিতেন। এ সময় তিনি সেখানকার বিভিন্ন পত্র-পত্রিকায় মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখিও করতেন। পাশাপাশি গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে গোর্কির ‘মাদার’ উপন্যাস অবলম্বনে ‘মা’ নাটক রচনা ও মঞ্চায়ন করেন। যদিও তাঁর নাট্যচর্চা শুরু হয় ছাত্রজীবনেই।
একসময় তিনি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। প্রায় অন্ধ চোখে অন্যের হাত ধরেই দেশের বিভিন্ন জেলায় চলে যেতেন কেবল উচ্চারণের ক্লাস নিতে। উচ্চারণের ক্লাসে শিক্ষার্থীরা শিক্ষা এবং আনন্দ দুটোই একসঙ্গে গ্রহণ করতেন।
সহজ-সরলভাবে উচ্চারণের নিয়ম মুখে মুখে ফোটাতে তিনি সিদ্ধহস্ত ছিলেন।
নরেন বিশ্বাসের লিখিত বইয়ের অধিকাংশই ছিল ভাষা ও উচ্চারণকেন্দ্রিক। যেমন বাংলা উচ্চারণ অভিধান, প্রসঙ্গ বাংলা ভাষা, প্রসঙ্গ সাহিত্য সংস্কৃতি, ভারতীয় কাব্যতত্ত্ব, কাব্যতত্ত্ব অন্বেষা, অলঙ্কার অন্বেষা, বাংলা উচ্চারণ সূত্র, বাংলা উচ্চারণ তত্ত্ব ও প্রয়োগবিধি তত্ত্ব প্রভৃতি। নাটক: নিহত কুশীলব, রৌদ্রদিন, ক্রুশবিদ্ধ যীশু, তমসীর ফাঁসি প্রভৃতি।
চর্যাপদ থেকে শুরু করে আধুনিক সাহিত্য বিষয়ে তাঁর বক্তৃতা ২০টি ক্যাসেটে বন্দী করেছেন। এ ছাড়া ‘প্রিয় পঙ্ক্তিমালা’ ও ‘উচ্চারণ শিক্ষাবিষয়ক বক্তৃতামালা’ দুটি ক্যাসেটে লিপিবদ্ধ করেছেন। ‘ঐতিহ্যের অঙ্গীকার’ শিরোনামে ১৩টি ক্যাসেটের জন্য তিনি কলকাতার ‘আনন্দ পুরস্কার’ লাভ করেন।
এই গুণী মানুষটি ১৯৪৫ সালের ১৬ নভেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার মাঝিগাতীতে জন্মগ্রহণ করেন।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৪ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে