Ajker Patrika

বিমান ও মহাকাশ ইতিহাসের সংগ্রহশালা

সম্পাদকীয়
বিমান ও মহাকাশ ইতিহাসের সংগ্রহশালা
ছবি: সংগৃহীত

যখন মার্কিন প্রেসিডেন্টের গদিতে ছিলেন হ্যারি এস ট্রুম্যান, তখন ১৯৪৬ সালে তাঁর এক স্বাক্ষরে কংগ্রেস আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল এয়ার মিউজিয়াম। ১৮৭৬ সালে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রদর্শনীর কিছু নিদর্শন এই জাদুঘরের নিদর্শনের তালিকাভুক্ত হয়। মূলত চায়নিজ ইম্পেরিয়াল কমিশন কিছু নিদর্শন স্মিথসোনিয়ান ইনস্টিটিউটকে দান করে যায়। কেননা, প্রদর্শনীর পর সেগুলো চীনে ফিরিয়ে নিয়ে যাওয়া ছিল ব্যয়বহুল। এই স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের পরিচালনায়ই এখনো চলছে প্রায় ৮০ বছর বয়সী জাদুঘরটি। এর কোনো নির্দিষ্ট ভবন ছিল না। অস্থায়ী জায়গায় বাড়তি নিদর্শনগুলোর স্থান হচ্ছিল না। অবশেষে ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দ্বিশতবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল এলাকায় বর্তমান ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় (ছবিতে)। ১৯৬৬ সালেই জাদুঘরটির নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম। ২০০৩ সালে ভার্জিনিয়ার স্টিভেন এফ উদভার-হ্যাজি সেন্টারে শাখা জাদুঘর চালু হয়। অ্যাপোলো ১১ কমান্ড মডিউল কলম্বিয়া কিংবা রাইট ভ্রাতৃদ্বয়ের রাইট ফ্লায়ার উড়োজাহাজের মতো অসংখ্য বিমান ও মহাকাশ ইতিহাসের নিদর্শন দিয়ে সজ্জিত এই জাদুঘর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

৮০০ কোটি আলোকবর্ষ দূরে পৃথিবীর দিকে তাক করা ‘মহাকাশ লেজার’ শনাক্ত

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত