প্রমথ চৌধুরী জন্মেছিলেন জমিদার পরিবারে। পৈতৃক নিবাস পাবনা হলেও বাবা দুর্গাদাস চৌধুরীর কর্মক্ষেত্র ছিল যশোর। যশোরেই ১৮৬৮ সালের ৭ আগস্ট প্রমথ চৌধুরীর জন্ম। প্রমথ চৌধুরী পড়েছেন সেন্ট জেভিয়ার্সে। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে বিএ অনার্স আর ইংরেজিতে এমএ করেন। দুটি পরীক্ষায়ই তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন। এরপর আইন পড়তে যান ইংল্যান্ডে। ‘বার অ্যাট ল’ হয়ে ফিরে আসেন দেশে। আইন ব্যবসা শুরু করেন কলকাতা হাইকোর্টে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি ইন্দিরা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়।
আইন ব্যবসায়ী হিসেবে নয়, সাহিত্যিক হিসেবেই নাম করেন প্রমথ চৌধুরী। ফরাসি ও ইংরেজি সাহিত্যে তাঁর দখল ছিল। ‘বীরবল’ ছদ্মনামে বহু লেখা লিখেছেন। বিদ্রূপাত্মক লেখায় তিনি ছিলেন পারদর্শী। সাধুরীতি বাদ দিয়ে চলিতরীতিতে লেখার পথপ্রদর্শক তিনি। ভারতী পত্রিকায় ‘হালখাতা’ নামে যে লেখাটি তিনি লিখেছিলেন ১৯০২ সালে, সেটিই চলিত ভাষার আদি নিদর্শন। মাসিক সাহিত্য পত্রিকা ‘সবুজপত্র’ সম্পাদনা করে তিনি খ্যাতি অর্জন করেন। চলার পথে রবীন্দ্রনাথকে সব সময় পাশে পেয়েছেন। ‘সবুজপত্র’ ঘিরে চলিত ভাষায় একদল সাহিত্যিককেও পাশে পেয়েছেন প্রমথ চৌধুরী। রবীন্দ্রনাথের চলতি ভাষায় লেখা উপন্যাস ‘শেষের কবিতা’ ছাপা হয় এই সবুজপত্রেই।
তাঁর বাংলা গদ্য অসাধারণ, তবে ছোটগল্প আর কবিতাও লিখেছেন তিনি। আর প্রাবন্ধিক হিসেবে তো তাঁর পরিচিতির কথা নতুন করে বলার নয়। বাংলা কাব্যে ইতালীয় সনেটের প্রবর্তক প্রমথ চৌধুরী।
প্রমথ চৌধুরী বলেছিলেন, ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, কলমের মুখ থেকে মানুষের মুখে নয়।’ এই বাক্যটি নিয়ে অনেকেই ভেবেছেন। ব্যাকরণ থেকে ভাষার সৃষ্টি হয় না; বরং মানুষের মুখের ভাষাই মুখ্য। তাকে কেন্দ্র করেই লেখ্য ভাষা। আর সমস্তটাকে বিশ্লেষণ করেই হয় ব্যাকরণ।
প্রকৃত অর্থেই প্রমথ চৌধুরী ছিলেন একজন ভাষাশিল্পী। তাঁর রসাত্মক ও স্যাটায়ারধর্মী রচনাগুলো এখনো আধুনিক রচনা হিসেবে দৃশ্যমান হয়ে আছে।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৬ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে