বিজন ভট্টাচার্য ছিলেন নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতা। তাঁর জন্ম রাজবাড়ী জেলার খানখানাপুরে, ১৯০৬ সালের ১৭ জুলাই।
১৯৩০ সালে কলকাতা গিয়ে প্রথমে আশুতোষ কলেজে এবং পরে রিপন কলেজে পড়াশোনা করেন। এ সময়ে তিনি মহিষবাথানে লবণ সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন। বিএ পড়ার সময় তাঁর পড়াশোনায় ইতি ঘটে। অসহযোগ আন্দোলনে যুক্ত থাকার কারণে কারাবরণ করেন। ১৯৩৮ সালে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন। তাঁর প্রথম গল্প ‘জালসত্ত্ব’ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪০ সালে। এই সময় তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে সার্বক্ষণিক কর্মী হন। ১৯৪৩ সালে বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান হলেন কবি নবারুণ ভট্টাচার্য।
বিজন ভট্টাচার্যের প্রথম নাটক ‘আগুন’ ১৯৪৩ সালে বিখ্যাত ‘অরণী’ পত্রিকায় প্রকাশিত হয় এবং ওই বছরেই নাটকটি মঞ্চস্থ হলে নাট্যকার হিসেবে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ে। একই বছর ‘অরণী’তে তাঁর দ্বিতীয় নাটক ‘জবানবন্দী’ প্রকাশিত হয়। পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে কৃষকসমাজের দুর্দশার চিত্র তিনি তাঁর ‘নবান্ন’ নাটকে তুলে ধরে বাংলা নাট্যধারায় এক নতুন যুগের সূচনা করেন।
ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘ, প্রগতি লেখক সংঘ এবং ভারতীয় গণনাট্য সংঘ গঠনে বিশেষ ভূমিকা রাখেন। একসময় তিনি রাজনৈতিক মতান্তরের কারণে সংগঠন থেকে বেরিয়ে এসে ১৯৫০ সালে গঠন করেন ‘ক্যালকাটা থিয়েটার গ্রুপ’। ১৯৭০ সালে স্বপ্রতিষ্ঠিত এই সংগঠন থেকেও ইস্তফা দিয়ে ‘কবচকুণ্ডল’ নাট্যপ্রতিষ্ঠান গড়ে তোলেন এবং শেষাবধি এর সঙ্গেই যুক্ত ছিলেন।
বিজন ভট্টাচার্য চলচ্চিত্রেও দক্ষতার সঙ্গে অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, পদাতিক, যুক্তি তক্কো গপ্পো ইত্যাদি। ১৯৪৮-৫০ সালে তিনি বোম্বাই চলচ্চিত্রে অভিনয় ও স্ক্রিপ্ট লেখার কাজও করেন।
মানবদরদি এই নাট্যকার ১৯৭৮ সালের ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৪ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে