জাপানি বিলিয়নিয়ার ইউসাকু মায়েজাওয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। গতকাল বুধবার রাশিয়ার মহাকাশযানে চড়ে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি রাশিয়ান মহাকাশযানে চড়ে মায়েজাওয়া তাঁর সহকারী ইয়োজো হিরানো এবং মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিনের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। তিনি সেখানে প্রায় দুই সপ্তাহ থাকবেন।
জাপানের এই ধনকুবের মার্কিন কোম্পানি স্পেস অ্যাডভেঞ্চার্সের মাধ্যমে মহাকাশে যাওয়ার বুকিং দেন। এই কোম্পানি এর আগে সাতজন পর্যটককে রাশিয়ান মহাকাশযান দিয়ে মহাকাশে পাঠিয়েছিল।
মহাকাশের উদ্দেশে যাওয়ার আগে একটি বিবৃতিতে মায়েজাওয়া বলেন, `আমি পৃথিবীর সবার সঙ্গে আমার ভ্রমণের প্রতিটি দিক ভাগ করে নিতে চাই।'
২০১৮ সালে প্রথম বেসরকারি ব্যক্তি হিসেবে চাঁদে যাওয়ার ঘোষণা দেন জাপানি বিলিয়নিয়ার ইউসাকু মায়েজাওয়া। তখন মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের সিইও এলন মাস্ক জানিয়েছিলেনন, স্পেস এক্সের বিগ ফ্যালকন রকেটে চাঁদের চারপাশে ঘুর আসবেন জাপানি এই ব্যবসায়ী।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে চাঁদে যাবেন ইউসাকু মায়েজাওয়া।

বছর পাঁচেক আগে করোনার সংক্রমণে পৃথিবী থেমে গিয়েছিল, পুরো মানবসভ্যতা বিলীন হতে বসেছিল। আর তার ১০০ বছর আগে স্প্যানিশ ফ্লুর বিষাদময় বৈশ্বিক মহামারির ইতিহাসও আমাদের জানা আছে। ১৯১৮ থেকে ১৯২০ সাল—এই দুই বছরে ২০০ কোটির কম মানুষের এই পৃথিবীর ৩ থেকে ৫ কোটি মানবসন্তানের জীবনহানি ঘটিয়েছিল সেই ভয়ংকর ভাইরাস।
১৪ দিন আগে
শুধু ভাষা নয়, বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কারের ক্ষেত্রেও ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার বিজ্ঞান এবং জীবপ্রযুক্তিতে এমন কিছু মৌলিক আবিষ্কার ও উন্নয়ন ঘটেছে, যেগুলো আধুনিক বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছে।
১৪ দিন আগে
টিকটক এখন শুধু তার ব্যবহারকারীদের ডেটাই সংগ্রহে রাখছে না, অ্যাপ ব্যবহার না করলেও আপনার ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য পৌঁছে যাচ্ছে তাদের হাতে। বিবিসির এক অনুসন্ধানে সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে। ১১ ফেব্রুয়ারি বিবিসি ডটকমে প্রকাশিত টমাস জার্মেইন লিখিত প্রতিবেদনে বলা হয়...
১৪ দিন আগে
জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে রুশ সরকার। আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর পরিবর্তে নাগরিকদের রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
১৯ দিন আগে