
ইউক্রেনে রুশ আক্রমণের আশঙ্কায় যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ইস্যুতে গতকাল মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, বৈঠকে ইউক্রেন সীমান্তে রুশ সেনা বৃদ্ধি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাইডেন। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ‘দৃঢ় অর্থনৈতিক ও অন্যান্য পদক্ষেপ' নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে বৈঠকে পুতিন জানিয়েছেন, তাঁর দেশের ইউক্রেনে আক্রমণের ইচ্ছা নেই ।
বৈঠকে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনার পাশাপাশি সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন ।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সকাল ১০টা ৭মিনিটে বৈঠকটি শুরু হয়। বৈঠকটিতে যে ভিডিও লিংক ব্যবহার করা হয়েছে, তা এর আগে কেউ ব্যবহার করেনি। এটি খুবই সুরক্ষিত বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।
ভিডিও ফুটেজে দেখা যায়, বৈঠকের শুরুতেই বাইডেন ও পুতিন শুভেচ্ছা বিনিময় করেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সোচিতে অবস্থিত নিজ বাসভবন থেকে বৈঠকে অংশ নেন।
প্রায় দুই ঘণ্টার বাইডেন-পুতিন বৈঠকের পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের বলেন, প্রয়োজনে কঠোর জবাব দিতে প্রস্তুত আছে ওয়াশিংটন। বিশেষ করে ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেওয়ার সময় রাশিয়া যা করিনি, আমরা তা এখন করতে প্রস্তুত।
কিয়েভ দাবি করে আসছে, ইউক্রেনের সীমান্তের কাছাকাছি কয়েকটি এলাকায় ৯৪ হাজারের মতো রুশ সেনা অবস্থা করছে। ইউক্রেন সরকারের শঙ্কা, আগামী মাসেই রাশিয়া হামলা চালাতে পারে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত ‘অতিরঞ্জিত দাবি’ ও ‘অবাস্তব প্রত্যাশার’ প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে বন্দুকধারীর গুলিতে আট শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।
৮ ঘণ্টা আগে
ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। আজ রোববার জেলার কাট্টানাপট্টি এলাকার একটি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
নির্বাচনী প্রচার মানেই সাধারণত তপ্ত ভাষণ আর স্লোগানের লড়াই। তবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে আজ সেই চেনা মেজাজে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার টানা চারটি জনসভার ফাঁকে ঝাড়গ্রামে থেমে স্থানীয় জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ঝালমুড়ি’র স্বাদ নিলেন তিনি।
৯ ঘণ্টা আগে